অল্পের জন্য বেঁচে গেলেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া

যদিও তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে একটি বিবৃতিতে জানিয়েছেন পাওয়ার কন্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। রবিবার মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune) একটি অনুষ্ঠান চলাকালীন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) (Nationalist Congress Party- NCP) সাংসদ সুপ্রিয়া সুলের (Supriya Sule) শাড়িতে দুর্ঘটনাবশত আগুন (Fire) লেগে যায়। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ে তাঁর অনুরাগী ও ভক্তদের মধ্যে। যদিও তিনি অক্ষত ও সুস্থ রয়েছেন বলে একটি বিবৃতিতে জানিয়েছেন পাওয়ার কন্যা।

রবিবার মহারাষ্ট্রের পুণের হিঞ্জাওয়াড়িতে একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধন করতে গিয়েছিলেন শরদ পাওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। সেই অনুষ্ঠানে ছত্রপতি শিবাজীর (Chhatrapati Shivaji Maharaj) একটি ছোট মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানোর সময় আচমকা বারামতির সাংসদের শাড়িতে আগুন ধরে যায়।

ওই অনুষ্ঠানের একটি একটি ভিডিওতে দেখা যাচ্ছে, যে টেবিলে শিবাজীর মূর্তিটি রাখা ছিল, সেই টেবিলে একটি প্রদীপ জ্বলছিল। এনসিপি নেত্রী যখন মূর্তিতে মাল্যদান করছিলেন, সেই সময় তাঁর শাড়ির একাংশ প্রদীপের উপর পড়ে যায়। আর তখনই আচমকা আগুন লাগে। যদিও তড়িঘড়ি সেই আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হন মঞ্চে উপস্থিত থাকা মানুষজন। এই ঘটনা নিয়ে সুপ্রিয়া সুলে এক বিবৃতিতে বলেছেন, ‘একটি ক্যারাটে প্রতিযোগিতার উদ্বোধনে দুর্ঘটনাবশত আমার শাড়িতে আগুন ধরে যায়। তবে যথাসময়ে আগুন নিভিয়ে ফেলা হয়। সকল শুভাকাঙ্ক্ষী, নাগরিক, দলীয় কর্মী এবং নেতাদের অনুরোধ করছি চিন্তা না করার জন্য। আমি নিরাপদে আছি।’

‘বুড়ি মা’-এর অলঙ্কার তছরুপের অভিযোগে গ্রেফতার পুজো কর্মকর্তা গৌতম ঘোষ

নার্সের রহস্যমৃত্যু: এনআরএস হাসপাতালে মৃত স্ত্রীর ময়নাতদন্ত করাতে চাইছেন না স্বামী, কেন?

আর জি কর কাণ্ডে ওড়িশা থেকে গ্রেফতার প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

আয় বহির্ভূত সম্পত্তি মামলায় এলাহাবাদ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে রাহুল

ঠাকুরবাড়ির মাংসের দই বড়া, একবার খেলেই মুখে লেগে থাকবে আজীবন!

নিজের অ্যাপে ‘জামা খুললেই’ মিলত লাখ লাখ টাকা! দশম শ্রেণি পাশ যুবকের কাণ্ড দেখে তাজ্জব পুলিশ

ঝাড়খণ্ডের বিধানসভা অভিযানে ধুন্ধুমার কাণ্ড, ৬০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করল পুলিশ

‘স্বপ্নে ভাইয়ের সঙ্গে কথা বলি, ধোনির উপর ক্ষুব্ধ আমার পরিবার’, বিস্ফোরক সুশান্তের দিদি

নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য, অনন্ত মহারাজের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত পদক্ষেপের আর্জিতে না সুপ্রিম কোর্টের

লালকেল্লায় বিস্ফোরণের সঙ্গে জড়িত আল কায়দা! চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

একই পরিবারের ২ মহিলা কি পাবেন ৩০০০ টাকা? অন্নপূর্ণা যোজনার নতুন গাইডলাইনে বড় বদল

ঐতিহাসিক, লোকসভার অধিবেশন চলাকালীন বেজে উঠল বন্দেমাতরম, গাইলেন মোদি-রাহুল

প্রেশার কুকার দিয়ে মাথায় আঘাত! বাথটাবে ডুবিয়ে স্ত্রীকে হত্যা, ভয়ানক কাণ্ড ঘটালেন শিক্ষক

নেতাজিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, গ্রেফতার অনন্ত মহারাজ ঘনিষ্ঠ