‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের এক কোণে এখনও সাজানো রয়েছে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার বই। টেবিলের উপর খোলা নোটবুক, দেওয়ালে টাঙানো লক্ষ্য আর ভবিষ্যতের স্বপ্ন। সবকিছুই যেন বলে দিচ্ছে, এক তরুণী নিজের স্বপ্নকে ছুঁতে নিরলস লড়াই চালিয়ে যাচ্ছিল। কিন্তু সেই স্বপ্নপূরণের পথেই হঠাৎ থেমে গেল জীবন। পরিবারের জন্য একটি সংক্ষিপ্ত বার্তা রেখে গিয়েছে ২৩ বছরের এই তরুণী। তাঁর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

তরুণীর নাম রিয়া কুমারী থাপা। দেরাদুনের প্যাটেল নগর এলাকার চন্দ্রামণি কলোনির বাসিন্দা তিনি। অভিযোগ, মঙ্গলবার সকালে নিজের ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। চিরকুটে বাবা-মাকে উদ্দেশ্য করে লিখেছিল, ‘আই লাভ ইউ মম-ড্যাড’ এবং মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানানো হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। রিয়া ছিলেন ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের প্রবীণ সেনা সদস্যের কন্যা। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন এবং আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য NEET-UG পুনঃপরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পুলিশ সূত্রে খবর, প্রতিদিনের মতো সেদিনও রিয়া নিজের ঘরে ছিলেন। দুপুরের দিকে তাঁর মা খাবারের জন্য ডাকতে গেলে কোনও সাড়া মেলেনি। বারবার ডাকাডাকির পরও দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান তাঁরা। দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়।

আরও পড়ুন: বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

পুলিশের এক আধিকারিক জানান, রিয়া পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিলেন। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় তিনি ৯৭ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম স্থান অর্জন করেছিলেন। তবে মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষায় কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় তিনি মানসিক চাপে ছিলেন কি না, সেই বিষয়টিও তদন্ত করে দেখা হচ্ছে। পরিবার ও প্রতিবেশীদের দাবি, ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তিনি এগোচ্ছিলেন। ঘরে ছড়িয়ে থাকা বই, নোট এবং প্রস্তুতির বিভিন্ন উপকরণ সেই চেষ্টারই সাক্ষ্য বহন করছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তরুণ-তরুণীদের মধ্যে পরীক্ষার চাপ ও মানসিক স্বাস্থ্যের বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ে ভক্তদের কাছে ক্ষমা চাইলেন ভিনিসিয়ুস, কি বললেন তিনি?

৩০সেকেন্ডে ১৯৫ বার চুম্বন! গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন ব্রাজিলের দম্পতি

অজয় দেবগনের অভিনয় ট্রোলড, প্রথম দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল ‘ধামাল ৪’

‘আমাকে খুনের চেষ্টা করলে তৈরি থাকবে ১ হাজার ক্ষেপণাস্ত্র’, ইরানকে হুঁশিয়ারি ট্রাম্পের

স্বাধীনতা দিবসের দিনেই ভয়াবহ বিমান দুর্ঘটনা, নিহত ১০ যাত্রী

কৌশলগত সম্পর্ক মজবুত করতে ১৮টি চুক্তি ফাইনাল করল ভারত-নিউজিল্যান্ড

প্রয়াত বিশ্বের সর্বশেষ পোলিও রোগী মার্থা লিলার্ড, মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮

আজ বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন শুভেন্দু অধিকারী

আগামী কয়েক ঘণ্টায় এই ৪ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জারি হলুদ সতর্কতা

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে সঞ্জু IN, ঈশান কিশন OUT

উজবেকিস্তানে সহপাঠীর হাতে খুন হওয়া কেরলের মেডিকেল ছাত্রীকে ধর্ম বদলের চাপ দেওয়া হয়েছিল

খাসির মাংসের বদলে মুরগির মাংস দেওয়ার রণক্ষেত্র বিয়েবাড়ি, আহত ১২

পথের কাঁটা সরাতে স্বামীকে খুন করে পুঁতে দিল স্ত্রী, ৩ মাস পর মিলল কঙ্কাল

মাত্র ২৯৯ টাকায় এক মাসের রিচার্জ, কী কী সুবিধা দিচ্ছে jio?