Loading live market data...
Loading active stocks...
Connecting...

মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে ধোঁয়াশা কাটেনি, তার মধ্যেই মহারাষ্ট্রে নতুন সরকারের শপথের তারিখ চূড়ান্ত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের  ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টিই মহাযুতির দখলে। তা সত্ত্বেও নয়া মুখ্যমন্ত্রী নাম নিয়ে ধোঁয়াশা কাটেনি।  আর এই আবহে নাম প্রকাশ্যে অনিচ্ছুক  বিজেপি এক নেতা জানিয়ে দিলেন কে হবে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী। এই নিয়ে তিনি জানান, ‘আগামী ৫ ডিসেম্বর মহারাষ্ট্রে মহায়ুতি জোটের নতুন সরকার গঠন করবে। দেবেন্দ্র ফড়নবিশই পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন।‘

গত ২৩  নভেম্বর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মহায়ুতি জোট, একনাথ শিন্ডের নেতৃত্বাধীন শিবসেনা এবং অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ২৮৮টি বিধানসভা আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয়। এরমধ্যে বিজেপি পেয়েছে ১৩২টি আসন, শিবসেনা পেয়েছে ৫৭টি আসন এবং এনসিপি পেয়েছে ৪১টি আসন। এরপরেই  একনাথ শিন্ডে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি পরবর্তী মুখ্যমন্ত্রী হিসাবে মনোনয়ন জমা  দেবেন না। তাতেই প্রশ্ন উঠতে   শুরু হয় কে হবেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী।

এই নিয়ে শিন্ডে, ফড়নবিশ এবং অজিত পাওয়ার বৃহস্পতিবার গভীর রাতে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক হয়। এরপর শুক্রবার বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা ভেসতে যায়। জানা গিয়েছে, রবিবার ফের এই নিয়ে বৈঠক হওয়ার  সম্ভাবনা রয়েছে। এই আবহে বিজেপি নেতা জানিয়ে দিলেন আগামী ৫ ডিসেম্বর নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রবীণ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ মুখ্যমন্ত্রী হতে চলেছেন।  বলা বাহুল্য, এরআগে ফড়নবিশ মহারাষ্ট্রে দু’বার মুখ্যমন্ত্রী  এবং উপমুখ্যমন্ত্রী ছিলেন।

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

মোদিশ্রী রসগোল্লা থেকে শঙ্খপদ্ম সন্দেশ, ব্রিগেডে শপথ গ্রহণ অনুষ্ঠানে নজর কাড়ছে বাংলার মিষ্টি

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ