Maharashtra: অ্যাম্বুলান্স না পেয়ে মৃত দুই সন্তানকে কাঁধে নিয়ে বাড়ি ফিরলেন বাবা-মা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হৃদয়বিদারক ঘটনা ঘটল মহারাষ্ট্রে। সেখানে  মেলেনি অ্যাম্বুলান্স, তাই নিহত দুই পুত্র সন্তানকে কাঁধে  করে বাড়ি নিয়ে এলেন বাবা-মা। জানা গিয়েছে, টানা  ১৫ কিলোমিটার  দুই সন্তানের নিথর দেহ  গাদচিরোলিতে  গ্রামের বাড়িতে নিয়ে যান দম্পতি।  আর এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিধানসভার বিরোধী দলনেতা বিজয় ওয়াদেত্তিওয়ার ।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, ১০ বছরের কম বয়সী দুই নাবালকের মৃতদেহ কাঁধে করে কর্দমাক্ত জঙ্গলের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন অজ্ঞাতপরিচয় দম্পতি। আর সেই ভিডিও ক্যাপশনে ওয়াদেত্তিওয়ার লেখেন,’ কয়েকদিন ধরে ওই দম্পতির দুই সন্তানের জ্বর হয়েছিল। তবে তারা  সন্তানদের সময়মতো চিকিৎসা দিতে পারেনি। কয়েক ঘণ্টার মধ্যে তাদের অবস্থার অবনতি ঘটে। মাত্র একঘণ্টার মধ্যে তাদের  দুই ছেলের মৃত্যু হয়। তবে এরপর দুই নাবালকের দেহ গাদচিরোলিতে  গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কোন অ্যাম্বুলেন্স পাইনি বাবা- মা। তাই শোকাহত অবস্থায় দম্পতি   বৃষ্টিভেজা কর্দমাক্ত পথ দিয়ে ১৫ কিলোমিটার হাঁটতে বাধ্য হন ।‘

পাশাপাশি কংগ্রেস নেতা প্রশ্ন তুলেছেন , মহারাষ্ট্র সরকারের ভুমিকা নিয়ে। বলেন,’ প্রতিদিন অনুষ্ঠান করে কী ভাবে রাজ্যের উন্নয়ন হতে পারে তা নিয়ে নানান বক্তব্য রাখেন মহায়ুতির জোটসঙ্গীরা। তবুও বারাবার সামনে আসছে  সরকারের বেহাল অবস্থা।‘ উল্লেখ্য,  গত ১ সেপ্টেম্বর  মহারাষ্ট্রে এক গর্ভবতী আদিবাসী মহিলা সময় মত পাননি অ্যাম্বুলেন্স। তাই বাধ্য হয়ে  নিজের বাড়িতেই মৃত সন্তান প্রসব করেন ওই মহিলা। এই ঘটনার পর ফের বিজেপি শাসিত মহারাষ্ট্রে দেখা গেল বেহাল চিত্র।

স্বাদ ও পুষ্টির দারুণ ভারসাম্য! ঘরেই তৈরি করুন জনপ্রিয় বিবিমবাপ

পিচের রাস্তা যেন ক্যানভাস! ফাটাকেষ্টর কালীপুজোয় আলপনা আঁকলেন ১০০ শিল্পী

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের