রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সিবিআই তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী আইপিএস অফিসার নুপূর প্রসাদের মুকুটে এবার নতুন পালক। চলতি বছর ‘রাষ্ট্রপতি পদক’ এর জন্য নির্বাচিত হয়েছেন ২০০৭ ব্যাচের এজিএমউটি ক্যাডারের এই পুলিশ আধিকারিক। সম্প্রতি সিবিআইয়ের দায়িত্ব শেষ করে দিল্লি পুলিশে ফিরেছেন নুপূর প্রসাদ। বর্তমানে তিনি ইকোনমিক অফেন্সেস উইং-এ যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। আর্থিক প্রতারণা ও অর্থনৈতিক অপরাধের মতো গুরুত্বপূর্ণ মামলার তদন্ত তাঁর তত্ত্বাবধানে চলছে। 

দীর্ঘ পুলিশি কর্মজীবনে দিল্লি, সিবিআই, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। জটিল তদন্ত পরিচালনা এবং বড় পুলিশি অভিযানে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার জন্য তিনি পরিচিত। ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইয়ের হাতে যাওয়ার পর নূপুর প্রসাদ তদন্তের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। সাক্ষীদের বক্তব্য, ফরেনসিক তথ্য এবং চিকিৎসা সংক্রান্ত নথি খতিয়ে দেখার মতো একাধিক গুরুত্বপূর্ণ দিক তাঁর তত্ত্বাবধানে ছিল। ২০২৫ সালে সিবিআই মামলাটির ক্লোজার রিপোর্ট জমা দেয়। তদন্তে আত্মহত্যায় প্ররোচনা, অপরাধমূলক ষড়যন্ত্র বা অন্য কোনও অসৎ উদ্দেশ্যের প্রমাণ মেলেনি বলে জানানো হয়।

আরও পড়ুন: ‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

এর আগে দিল্লি পুলিশের শাহদারা জেলার প্রথম ডিসিপি হিসেবেও দায়িত্ব পালন করেছেন নূপুর প্রসাদ। মাদক চক্র, বেআইনি জুয়া এবং অপরাধ দমনে একাধিক অভিযান পরিচালনা করেন তিনি। পরে উত্তর দিল্লির ডিসিপি হিসেবে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচির নিরাপত্তার দায়িত্বও সামলান। সিবিআইয়ে থাকাকালীন বিজয় মাল্য এবং অগাস্টা ওয়েস্টল্যান্ড হেলিকপ্টার চুক্তি সংক্রান্ত তদন্তের সঙ্গেও তাঁর নাম জড়ায় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে দক্ষতার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবেই এবার রাষ্ট্রপতি পদকের জন্য নির্বাচিত হলেন নুপূর প্রসাদ। এই সম্মান তাঁর দীর্ঘ পুলিশি কর্মজীবনে আরও একটি উল্লেখযোগ্য অধ্যায় যোগ করল।

‘জেন আলফা’র হাত ধরেই অলিম্পিক জয়, ২০৩৬-এ নতুন প্রজন্মকে তৈরি করার বার্তা প্রধানমন্ত্রীর

স্ত্রী-সন্তান নেই, স্বাধীনতা দিবসের মঞ্চে বিজয়ের বাবা-মায়ের পাশে নজর কাড়লেন তৃষা

স্বাধীনতা দিবসে গরম ভাতের সঙ্গে বানিয়ে ফেলুন রুই মাছের ডিমের ভাপা

স্বাধীনতা দিবসে ঘরেই বানান তেরঙা পোলাও, রইল সম্পূর্ণ রেসিপি

ব্রাউনি খেলেই টাক মাথা ভরে যাবে চুলে, সহজেই বানিয়ে ফেলুন এই বিশেষ পদ

আমেরিকার মিশিগানে বন্দুকবাজের তাণ্ডবে হত ৫, পুলিশের গুলিতে খতম সন্দেহভাজন

হরমুজ প্রণালিকে ‘মার্কিন ভূখণ্ড’ ঘোষণার হুমকি ট্রাম্পের

৮০ তম স্বাধীনতা দিবসে মোদির মাথায় লাল পাগড়ি, প্রতি বছর কেন বদলায় প্রধানমন্ত্রীর সাজ?

‘১ কোটি পড়ুয়াকে এআই ট্রেনিং, বিনামূল্যে অনলাইনে কোচিং,’ লালকেল্লা থেকে ঘোষণা প্রধানমন্ত্রীর

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

রাষ্ট্রপতি পদকে ভূষিত সুশান্তের রহস্যমৃত্যু মামলার তদন্তকারী আধিকারিক নুপূর প্রসাদ

‘বিকশিত ভারত’-এর স্বপ্নপূরণে লালকেল্লা থেকে ‘সপ্তধারার’ ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাধীনতা দিবসের ছুটি ভেস্তে দেবে বৃষ্টি, একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা