রাহুলের ভারত জোড়ো যাত্রায় পা মেলালেন ওমর আবদুল্লা

শুক্রবার বানিহালে রাহুলের সঙ্গে পা মেলান জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, বানিহাল: রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় আগেই সামিল হয়েছিলেন বাবা ফারুক আবদুল্লা। এবার সামিল হলেন ছেলে ওমর আবদুল্লা। শুক্রবার বানিহালে রাহুলের সঙ্গে পা মেলান জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। ভারত জোড়ো যাত্রায় সামিল হওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ন্যাশনাল কনফারেন্স নেতা বলেন, ‘রাহুল গান্ধি কিংবা কারও ব্যক্তিগত ভাবমূর্তি নয়, দেশের ভাবমূর্তি ফেরানোর জন্যই ভারত জোড়ো যাত্রায় যোগ দিয়েছি। দেশে যে ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষ ছড়ানো চলছে তা থেকে মুক্তি পাওয়া ভীষণ জরুরি।’

এদিন শ্রীনগর থেকে ১২০ কিলোমিটার দূরের বানিহালে ভারত জোড়ো যাত্রায় সামিল হন ওমর আবদুল্লা। প্রচণ্ড ঠাণ্ডায়ও দুই নেতাকে দেখা যায় টি শার্ট গায়ে হাঁটতে। যা দেখে মিছিলে সামিল হওয়া অন্যান্যরা চমকে যান। রাহুলের মিছিলে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মোদি সরকারকে তুলোধনা করেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘কেন্দ্রের বিজেপি সরকার মুসলিম প্রধান আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক পাতানোর চেষ্টা চালাচ্ছে। অথচ সবচেয়ে লজ্জার হল, কেন্দ্রীয় সরকারে একজনও মুসলিম সম্প্রদায়ের সদস্য নেই। দেশের স্বাধীনতার পরে এই প্রথম কেন্দ্রের কোনও শাসকদলের লোকসভা কিংবা রাজ্যসভা-কোথাও একজন মুসলিম সাংসদ নেই। ফলে মুসলিমদের কতটা ঘৃণা করে বিজেপি নেতৃত্ব তা স্পষ্ট।’

আট বছর আগে জম্মু-কাশ্মীরে শেষবারের মতো বিধানসভার ভোট হয়েছিল জানিয়ে ওমর বলেন, ‘মোদি সরকার চাইছে জম্মু-কাশ্মীরের বাসিন্দারা বিধানসভা ভোট করানোর জন্য ভিক্ষাপাত্র হাতে দিল্লিতে ধর্না দিন। কিন্তু জম্মু-কাশ্মীরের মানুষ ভিখারি নয়। আমরা ভিক্ষা হিসেবে ভোট চাইব না।’ রাজ্যে ৩৭০ ধারা ফেরানোর প্রসঙ্গে তিনি বলেন , ‘এ বিষয়ে আমরা আইনি লড়াই শুরু করেছি। আইনি লড়াইয়ে জিতব বলেই মনে করি।’

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি