আয়কর তদন্তের জেরে অসুস্থ হয়ে পড়লেন বাসু ভাগনানি, লন্ডনে হাসপাতালে ভর্তি প্রযোজক

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগে কর ফাঁকি এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে মুম্বইয়ে অভিনেত্রী রকুলপ্রীত সিংহ, তাঁর শ্বশুর বাসু ভাগনানির প্রযোজনা সংস্থা, প্যানোরমা স্টুডিয়ো-র সঙ্গে যুক্ত মোট ১২ টি জায়গায় হানা দিয়েছে আয়কর বিভাগ। কয়েক ঘণ্টা জুড়ে নথিপত্রে তল্লাশি চালিয়েছে তদন্তকারীরা। এমন আবহে লন্ডনে অসুস্থ হয়ে পড়লেন প্রখ্যাত প্রযোজক বাসু ভাগনানি। ভয় পেয়ে গেলেন? আয়কর বিভাগের কাছে খবর ছিল যে, দীর্ঘদিন ধরেই সিনেমার শুটিং এবং প্রযোজনায় খরচের দোহাই দিয়ে বিদেশে বিপুল পরিমাণে অর্থ পাচার করছে অভিযুক্তরা।

তদন্তকারীদের সন্দেহ, চলচ্চিত্র প্রকল্পে অর্থায়নের আড়ালে বড় ধরণের কর ফাঁকি এবং আর্থিক অনিয়ম করা হয়েছে। সেই সূত্র ধরেই বলিউডের প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত ১২ জায়গায় অভিযান চালায় আয়কর দফতর। যদিও তল্লাশির পরে কী কী তথ্য পাওয়া গিয়েছে, তা জানা যায়নি। এর মধ্যেই শোনা গেল, গুরুতর অসুস্থ বাসু ভাগনানি, লন্ডনের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। কিন্তু কী কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি, সেটা জানা যায়নি। এই বিষয়ে প্রযোজকের দলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানিয়েছে, এই বিষয়ে কিছু বলা যাবে না। প্রযোজক গোপনীয়তা চেয়েছেন এবনহ একা থাকতে চেয়েছেন। প্রতিবেদন অনুযায়ী, আয়কর আধিকারিক কুমার মঙ্গতের নেতৃত্বাধীন বাসু ভাগনানি, রকুলপ্রীত সিংহ, প্যানোরমা স্টুডিয়োর সঙ্গে যুক্ত ১২ প্রাঙ্গণে তল্লাশি চালানো হয়েছে। নথি, আর্থিক রেকর্ড এবং কথিত বৈদেশিক লেনদেন তদন্ত করা হয়েছে। কিন্তু নথিতে কী কী পাওয়া গেল, তা জানানো হয়নি।

প্রসঙ্গত, বাসু ভাগনানি হলেন পূজা এন্টারটেইনমেন্টের প্রতিষ্ঠাতা, যেটি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি হলেন একমাত্র প্রযোজক, যার প্রথম ছবি ‘কুলি নং ১’ বক্স অফিসে সুপার ডুপার হিট হয়েছিল। এছাড়া তিনি বছরের পর বলিউডকে একগুচ্ছ ছবি উপহার দিয়েছেন। ‘হিরো নং 1’, ‘বিবি নং 1’, ‘প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া’ এবং ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-সহ একাধিক ব্লকবাস্টার ছবি তাঁর প্রযোজনা সংস্থার অধীনে তৈরি। এছাড়া অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘সর্বজিৎ’, ‘বেল বটম’ এবং বড়ে মিয়া ছোট মিয়া’র মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন বাসু ভাগনানি। আর অভিনেত্রী রকুল প্রীত সিংহ তাঁর একমাত্র পুত্র জ্যাকি ভাগনানির স্ত্রী। তিনিও এই প্রযোজনা সংস্থা দেখাশোনা করেন। 

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য

‘খাম’ প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ, ভোটের মাঝে হস্তক্ষেপে নারাজ হাইকোর্ট

পানমশলা বিজ্ঞাপনী বিতর্কে FDA-এর শোকজ নোটিশের জবাব দিলেন শাহরুখ-অজয়-টাইগার

‘জ্ঞানেশ কুমার ভূতুরে ভোটার ছেঁটে দিয়েছে তাই বিরোধীদের রাগ,’ কটাক্ষ দিলীপের

আকাশপথে বাংলায় এল বিহারের বাঘিনী, বুধেই বক্সায় প্রবেশ

প্রেমিকার জন্য জলখাবার কিনতে গিয়ে ভরা বাজারে স্ত্রীর কাছে ধরা পড়লেন স্বামী, তার পর…

ভারতের বিরুদ্ধে শতরান করেও ছিটকে গেলেন গ্রিভস, দ্বিতীয় ODI-তে চাপে ওয়েস্ট ইন্ডিজ

লক্ষ্যভেদ, এশিয়াডে তিরন্দাজিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফের সোনা জিতল ভারত

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

এশিয়াডে চিনকে হারিয়ে তিরন্দাজিতে সোনা জিতল ভারতের মেয়েরা

কাশ্মীরের বদগামে এনকাউন্টার! খতম লস্করের ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষনেতা

এসআরএফটিআই-কাণ্ডে নবান্নের বড় পদক্ষেপ, ছয় সদস্যের সিট গঠন

সাতসকালে অন্ডালে ED-র হানা, কার বাড়িতে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ?

মরক্কোর প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন ফাতিমা জাহরা মানসুরি, চেনেন তাঁকে?