চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ, এক ভোট’ বিল আনছে কেন্দ্র!

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা সংসদের বিশেষ অধিবেশনে ‘এক দেশ এক ভোট’ বিল আনতে পারে মোদি সরকার। সূত্রের খবর, মেয়াদ ফুরনোর আগেই যাতে বিরোধী শাসিত পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের সরকারকে ভেঙে দেওয়া যায়, সেই লক্ষ্য নিয়েই ওই বিল আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদের দুই কক্ষে বিল পাশ হওয়ার পরে তা রাষ্ট্রপতিকে দিয়ে স্বাক্ষর করিয়ে আইনে পরিণত করে আগামী লোকসভা ভোটের সঙ্গে দেশজুড়ে সব রাজ্যের বিধানসভা ভোট করিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে সরকারের শীর্ষ মহল।

২০১৪ সালে প্রথম বার প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই নরেন্দ্র মোদি ‘এক দেশ এক ভোট’ তত্ত্ব সামনে এনেছিলেন। লোকসভা ভোটের সঙ্গেই সব রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলার পিছনে প্রধানমন্ত্রীর যুক্তি হল, এতে নির্বাচনের খরচ কমবে। একটি ভোটার তালিকাতেই দু’টি নির্বাচন হওয়ায় সরকারি কর্মীদের তালিকা তৈরির কাজের চাপ কমবে। ভোটের আদর্শ আচরণ বিধির জন্য বার বার সরকারের উন্নয়নমূলক কাজ থমকে থাকবে না। মোদির ওই সিদ্ধান্তকে খুল্লামখুল্লা সমর্থন জানিয়েছিল নীতি আয়োগ, আইন কমিশন, নির্বাচন কমিশনে বসা ‘আজ্ঞাবহ ভৃত্য’রা। গত জুলাই মাসে লোকসভার বাদল অধিবেশনে রাজ্যসভায় কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল জানিয়েছিলেন, ইতিমধ্যেই ‘এক দেশ এক ভোট’  নীতি কার্যকরের দিকগুলি খতিয়ে দেখার জন্য আইন কমিশনের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।

যদিও মোদির ‘এক দেশ এক ভোট’ নীতির বিরোধিতায় সরব দেশের প্রধান বিরোধি দলগুলি। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস-সহ একাধিক দলের পক্ষ থেকে ‘এক দেশ এক ভোট’ পদ্ধতির সমালোচনায় করা হয়েছে। বিরোধী দলগুলির নেতৃত্বের অভিযোগ, ‘এই নীতি নিয়ে ঘুরপথে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন ধাঁচের ব্যবস্থা চালু করতে চাইছে বিজেপি সরকার। কার্যত দেশে যাতে বিরোধি দল বলে আর কিছু অবশিষ্ট না থাকে তা নিশ্চিত করে একনায়কতন্ত্র চালুর চেষ্টা করছেন ক্ষমতালোভী হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী মোদি।

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

ত্রিপুরায় ভূমিশয্যা নিল বিজেপি, এডিসি নির্বাচনে বিপুল ভোটে জয় প্রদ্যোতের দলের

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ