এফিডেভিট ছাড়া ধর্মীয় শোভাযাত্রা নয়, নির্দেশ যোগী সরকারের

কড়া হাতে দাঙ্গাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, প্রয়াগরাজ: আগামীদিনে উত্তরপ্রদেশ ধর্মীয় শোভাযাত্রা করতে এফিডেভিট দিতে হবে বলে জানিয়ে দিল যোগী সরকার। সোমবার গভীর রাতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সব জেলাশাসক এবং জেলা প্রশাসনের পদস্থকর্তাদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স করেন। ওই বৈঠকেই তিনি রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।

মুখ্যমন্ত্রী বলেন,‘যে কোনও ধরনের শোভাযাত্রা বের করার আগে সংগঠনের তরফ থেকে স্থানীয় প্রশাসনের কাছে এফিডেভিট দাখিল করতে হবে। একমাত্র চিরাচরিত শোভাযাত্রাকে অনুমতি দেওয়া হবে। নতুন করে আর কোনও ধরনের শোভাযাত্রা করা যাবে না।’

এই নির্দেশের পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশের ডিজেকে বলেছেন, সব থানার স্টেশন হাউজ অফিসারের সঙ্গে কথা বলতে। কোনও অবস্থাতেই ধর্মীয় মিছিল বা শোভাযাত্রাকে কেন্দ্র করে রাজ্যে কোথাও বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না। যারাই এই ধরনের কাজ করবে, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

সন্ন্যাসী রাজা জানিয়েছেন, ‘রাজ্যে যারা অশান্তি পাকানোর চেষ্টা করবে, তাদের কড়া হাতে মোকাবিলা করতে হবে। কোনও অবস্থাতেই রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করা যাবে না। যেখানে-সেখানে যখন-তখন চাইলেই ধর্মীয় শোভাযাত্রা বের করা যাবে না। ধর্মীয় শোভাযাত্রার জন্য রাস্তায় যানজট মেনে নেওয়া হবে না। ’

দিল্লির জাহাঙ্গিরপুরীর ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশিকা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। আরও বেশি করে যেটা বলার যে উত্তরপ্রদেশে যোগীর আমলে এই প্রথম রাজ্য সরকারের তরফ থেকে এমনই কড়া নির্দেশিকা জারি করা হল।

আরও পড়ুন ফের উত্তপ্ত দিল্লির জাহাঙ্গিরপুরী, পুলিশকে লক্ষ্য করে পাথরবাজি

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা