পদ্মশ্রী প্রাপক বৃদ্ধাকে হাসপাতালে জোর করে নাচানোর অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি, কটক : কিডনির চিকিৎসা করতে আসা ৭১ বছরের এক পদ্মশ্রী প্রাপক বৃদ্ধাকে হাসপাতালের আইসিইউতে জোর করে নাচানোর অভিযোগ উঠল এক সমাজকর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ওড়িশার কটকে। কমলা পূজারি নামে ওই মহিলা জৈব চাষে দিশা দেখানোয় পদ্মশ্রী সম্মান পেয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হওয়ার পর হইচই পড়ে যায়। ওড়িশার আদিবাসী সম্প্রদায় বিষয়টির নিন্দা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আন্দোলনের হুমকি দিয়েছে।

ওড়িশায় পরজা আদিবাসী সম্প্রদায়ের কমলা পূজারি কিডনির চিকিৎসার জন্য কটকে এক সরকারি হাসপাতালে ভর্তি হন। সেখানেই ভর্তি ছিলেন মমতা বেহেরা নামে এক সমাজকর্মী। অভিযোগ, সোমবার মমতার ছুটি হওয়ার পর তিনি পদ্মপ্রাপককে নাচতে বাধ্য করেন। সঙ্গে অবশ্য তিনি নিজেও নাচেন। এনিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। এ বিষয়ে কমলা বলেন, “আমি নাচতে চাইছিলাম না। বারবার বলছিলাম, আমি অসুস্থ, ক্লান্ত। কিন্তু ও (মমতা) কোনও কথাই শুনল না’।’ পরজা সম্প্রদায়ের নেতা হরিশ মুদলি জানান, সরকার যদি এ বিষয়ে কোনও ব্যবস্থা না নেয়, তাহলে তাঁরা রাস্তায় নামবেন। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডাঃ অবিনাশ রাউথ বলেন,  ‘‘কমলাদেবী আইসিইউতে ভর্তি ছিলেন না। তাঁকে স্পেশাল কেবিনে ভর্তি করানো হয়েছিল। সেখানেই তাঁর সঙ্গে ওই ঘটনা ঘটে।’’ পদ্মপ্রাপকের দেখাশোনার জন্য থাকা পরিচারক রাজীব হিয়াল জানান, তিনি পূজারির কেবিনে মমতাকে দেখেননি।

চাপে পড়ে অভিযুক্ত সমাজকর্মী মময়া বেহেরা বলেন, ‘‘আমার অন্য কোনও উদ্দেশ্য ছিল না। স্রেফ পূজারির অলসতা দূর করে চাঙ্গা রাখতেই নাচতে অনুরোধ করেছিলাম।’’ ওড়িশার মুখ্যমন্ত্রী এই ঘটনা নিয়ে মুখ না খুললেও কমলা পূজারির দ্রুত আরোগ্য কামনা করেছেন। উল্লেখ্য ২০১৯ সালে জৈব চাষে দিশা দেখানো এবং ১০০ প্রজাতির দেশীয় বীজ সংরক্ষণের জন্য পদ্মশ্রী সম্মান লাভ করেন।

বয়স বাড়লেই বিপাকক্রিয়া কমে না, তবে কেন বাড়ছে ওজন?

বাড়ি থেকে বেরোনোর সময়ে পিছন থেকে ডাক ‘অযাত্রা’! কী বলছে জ্যোতিষশাস্ত্র?

আজকের রাশিফল: পেটের সমস্যা দেখা দেবে, অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন…

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ