পহেলগাঁওয়ে নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করল জম্মু-কাশ্মীর সরকার। আজ বুধবার (২৩ এপ্রিল) সরকারের তরফে জানানো হয়, জঙ্গি হানায় নিহত পর্যটকদের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। গুরুতর আহতদের ২ লক্ষ এবং আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য করা হবে। এটা কোনও ক্ষতিপূরণ নয়। মানবিক কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার মিনি সুই‍ৎজারল্যান্ড হিসাবে পরিচিত অনন্তনাগের পহেলগাঁওয়ের বৈসারণের এক রিসর্টে অতর্কিতে হানা দিয়ে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে জঙ্গি সংগঠনের সদস্যরা। একে-৪৭, কার্বাইন-সহহ অত্যাধুনিক আগগ্নেয়াস্ত্র দিয়ে চালানো গুলিতে ঝাঁঝরা হয়ে যান ২৬ পর্যটক। আহত হয়েছেন আরও ২৫ জন। তাদের মধ্যে ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে অনুমান প্রশাসনিক আধিকারিকদের।

গত দুই দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতী হামলায় রাতের ঘুম উড়েছে কেন্দ্রীয় সরকার ও নিরাপত্তা সংস্থাগুলির। ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হামলাবাজদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে দফায়-দফায় উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। জঙ্গি হানার তদন্তের ভার নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ইতিমধ্যেই সংস্থার তরফে মঙ্গলবারের হামলার সঙ্গে জড়িত তিন সন্দেহভাজন জঙ্গির স্কেচ প্রকাশের পাশাপাশি চার হামলাকারীর আসল ছবিও প্রকাশ করেছে। সূত্রের খবর, হামলাকারীদের মধ্যে দুই জন পাকিস্তানি নাগরিক। বাকিরা স্থানীয় বাসিন্দা। সেনার পোশাক পরেই হামলা চালিয়েছিল জঙ্গিরা।   

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

উৎসব মিটলেই সংসদে বিশেষ অধিবেশন, মহিলা সংরক্ষণ ও ডিলিমিটেশন বিল পেশের সম্ভাবনা

আমেরিকার স্কুলে ফের বন্দুকবাজের হানা! এলোপাথাড়ি গুলিতে মৃত চার, নিহত সন্দেহভাজন হামলাকারীও

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪

জেতা ম্যাচে হারতেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারের সঙ্গে অশান্তিতে জড়ালেন অভিষেক

‘প্রয়াত মাকে নিয়ে কুৎসিত ইঙ্গিত’, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ বামনেতা বিকাশরঞ্জন