আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রত্যাঘাতের রণকৌশল নির্ধারণে মোদির সঙ্গে বৈঠকে রাজনাথ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওকাণ্ডের বদলা নিতে পাকিস্তানের বিরুদ্ধে প্রত্যাঘাতের রণকৌশল চূড়ান্ত করতে সোমবার (২৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। সকাল এগারোটা নাগাদ প্রধানমন্ত্রীর সাত লোককল্যাণ মার্গের বাসভবনে ওই বৈঠক শুরু হয়েছে। তিন বাহিনীর সর্বাধিনায়কের সঙ্গে বৈঠকের পরে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক যথেষ্টই ইঙ্গিতবহ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। সূত্রের খবর, প্রত্যাঘাতের জন্য দেশের তিন বাহিনীর প্রস্তুতি নিয়েই মোদিকে অবহিত করছেন রাজনাথ।

গত ২২ এপ্রিল মঙ্গলবার পহলগাঁওয়ের বৈসরনে হানা দিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে ২৮ নিরীহ পর্যটককে নৃশংসভাব খুন করেছে পাকিস্তানি জঙ্গিরা। ওই নৃশংস হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভে ফুঁসছে গোটা দেশের মানুষ। নিরীহ পর্যটকদের রক্তে শান্ত কাশ্মীরের মাটি লাল করার প্রতিশোধ নেওয়ার জোরালো দাবি উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছেন, হামলাকারী জানোয়ারদের এমন শিক্ষা দেওয়া হবে, তা কল্পনার বাইরে।’ গত কয়েকদিন ধরেই পহেলগাঁওয়ের বদলা নেওয়ার জন্য প্রস্তুতি শুরু করেছে তিন বাহিনী (স্থল, বায়ু ও নৌসেনা)। বায়ুসেনার তরফে যেমন যুদ্ধের মহড়া শুরু হয়েছে, তেমনই নৌসনার তরফ থেকে শুরু হয়েছে আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

যুদ্ধের বাদ্যি বেজে ওঠায় সীমান্ত থেকে গ্রামবাসীরা নিরাপদে সরে গিয়েছেন। এমনকি অব্যবহৃত বাঙ্কার বা মাটির তলে থাকা নিরাপদ আশ্রয় কেন্দ্র পরিস্কার শুরু হয়েছে। যে কোনও মুহুর্তে যে প্রত্যাঘাত হতে পারে, তা ঘটনাপ্রবাহেই স্পষ্ট। যে কারণে গুরুত্বপূর্ণ ব্রিকস বৈঠকে যোগ দিচ্ছেন না বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ আমলাদেরও দিল্লি না ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরুর সম্ভাবনা থাকলেও পূর্ব এবং মধ্য ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৭ এপ্রিল) বিকেলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন তিন বাহিনীর সর্বাধিনায়ক (চিফ অফ ডিফেন্স স্টাফ) অনিল চৌহান। সূত্রের খবর, দেশকে সুরক্ষিত রাখার পাশাপাশি বিদেশি শত্রুদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য সামরিক শাখার তিন বাহিনীর প্রস্তুতি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে অবহিত করবেন চিফ অফ ডিফেন্স স্টাফ। আকাশপথ ও নৌপথে নাকি স্থলপথে প্রত্যাঘাত করা হবে তা নিয়ে আলোচনা হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বাড়ির শৌচালয় থেকে বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার, ভয়ঙ্কর ঘটনা দিল্লিতে

ছত্তিশগড়ের কাঙ্কেরে মাইন নিস্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণে ছিন্নভিন্ন চার নিরাপত্তারক্ষী

পর্যটকদের নিয়ে বড় সিদ্ধান্ত লক্ষদ্বীপ প্রশাসনের, ঢুকতে প্রয়োজন হবে না পুলিশি ছাড়পত্রের

দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

ই–ফার্মেসির প্রতিবাদে ভারত বনধের ডাক, ১২ লক্ষাধিক ওষুধের দোকান বন্ধের সম্ভাবনা

ডিগবাজি খেয়ে গিয়েছিলেন বিজেপিতে, এবার গ্রেফতারির মুখে রাজ্যসভার সাংসদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ