জম্মুতে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন পাক সেনার গুলি, আহত পুলিশ কর্মী  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই জম্মু – কাশ্মীরে বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই ফের উত্তপ্ত হয়ে উঠল সীমান্ত। বুধবার জম্মুতে  সীমান্তে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানি সেনারা আচমকাই গোলাবর্ষণ করতে শুরু করে। আর তাতে আহত হন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনীর এক  পুলিশ । তবে এই হামলার প্রতিশোধ নিতে ভারতীয় সেনাবাহিনীও পাল্টা আক্রমণ করতে শুরু করে। কিন্তু এই আক্রমণের জেরে পাকিস্তানের কেউ জখম হয়েছেন কিনা তা এখন জানা যায়নি।

ভারতীয় সেনাবাহিনীর তরফে জানান হয়েছে, ‘রাত ২.৩৫ নাগাদ সীমান্তের ওপার থেকে আখনুর এলাকায় পাক সেনারা আচমকাই গুলি চালাতে শুরু করে। বিএসএফ তার উপযুক্ত জবাব দেয়। পাক সেনার গুলিতে এক পুলিশ  জখম হয়েছেন। আন্তর্জাতিক সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখা জুড়ে কঠোর নজরদারি রাখা হয়েছে।‘ বলা বাহুল্য, ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি পুনর্নবীকরণের পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা খুবই বিরল। ২০২৩ সালে রামগড় সেক্টরে পাকিস্তান রেঞ্জার্সের গুলিতে এক বিএসএফ জওয়ান নিহত হন। আর তা ছিল তিন বছরের মধ্যে বিরল।

উল্লেখ্য, ৩৭০ অনুচ্ছেদ প্রত্য়াহার ও জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্য়াহারের পর এই প্রথমবার  উপত্যকায় বিধানসভা নির্বাচন হতে চলেছে।  প্রথম দফার ভোট ১৮ সেপ্টেম্বর, দ্বিতীয় দফার ভোট ২৫ সেপ্টেম্বর এবং শেষ দফার ভোট হবে  ১ অক্টোবর। ভোটের লড়াইয়ের জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছে কাশ্মীরের রাজনৈতিক দলগুলো। এই আবহে জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল উপত্যকা।

প্রিয়জনকে উপহার দিতে গিয়ে বিপদ ডেকে আনছেন না তো? ৫ জিনিসে রয়েছে ‘নেতিবাচক শক্তি’

টাকা-পয়সার সমস্যা বাড়ছে? আলমারির মাথায় ভুলেও রাখবেন না এই ৫ জিনিস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

মানসিক চাপ বাড়বে, ২৮ অগস্ট চন্দ্রগ্রহণের দিন সাবধানে থাকুন ৫ রাশির জাতকরা

মঙ্গল-আদ্রার বিধ্বংসী যোগ, মঙ্গলের গোচরে ৫ রাশির জাতকদের জীবনে বড় আর্থিক সঙ্কট!

আজকের রাশিফলঃ অতিরিক্ত ব্যয় এড়িয়ে চলুন, পৈতৃক সম্পত্তি থেকে ভাল মুনাফা অর্জন হবে

ABVP-TMCP সংঘর্ষে রণক্ষেত্র বারাসতের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি

মোদির জন্মদিন ঘিরে বাংলায় বিজেপির ‘মেগা মিশন’, এক মাস ধরে বিশেষ কর্মসূচি

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা