স্ট্র্যাটেজিক লোকেশনে পাকিস্তানের মিসাইল হামলা, পাল্টা দিল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভারতের ‘অপারেশন সিঁদুর’ বদলা নিয়েছে পহেলগাঁও হত্যাকাণ্ডের। তারপর থেকে হাত গুটিয়ে বসে নেয় পাকিস্তান। ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাচ্ছিল আগে থেকেই। অপারেশন সিঁদুরের পর ভারতের উপর এবার সরাসরি হামলা শুরু করেছে তারা। বৃহস্পতিবার দেশের ২৬টি স্থান লক্ষ্য করে মিসাইল আক্রমণ করেছিল শরিফের দেশ।

যদিও ভারতীয় বাহিনী অত্যন্ত সক্রিয়তার সঙ্গে সেগুলি প্রতিহত করে। শুক্রবার দ্বিতীয় রাতে জম্মু ও কাশ্মীর থেকে গুজরাট পর্যন্ত আবার হামলা চালালে ভারত প্রতিশোধস্বরূপ পাল্টা আক্রমণ চালিয়েছে পাকিস্তানে। প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়েছে যে বিমানবন্দর এবং বিমান ঘাঁটি সহ গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে শত্রুদের আঘাত করার প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করা হয়েছে।

সূত্র অনুসারে, শ্রীনগর এবং তৎসংলগ্ন এলাকায় ভারতীয় ও পাকিস্তানি বাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষ চলছে। ভারতীয় বাহিনী সম্ভাব্য বিমান হামলা মোকাবেলায় এই অঞ্চলে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করেছে।

শনিবার সরকারি সূত্র জানিয়েছে, ভারত রাতারাতি চারটি গুরুত্বপূর্ণ পাকিস্তানি বিমান ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছে। এর ফলে  তাদের সামরিক স্থাপনা এবং সম্পদের ব্যাপক ক্ষতি করেছে। লক্ষ্যবস্তু করা বিমান ঘাঁটিগুলির মধ্যে রয়েছে রাওয়ালপিন্ডিতে নূর খান, চকওয়ালের মুরিদ এবং শোরকোটের রফিকি।

পাকিস্তান শনিবার দুপুর ১২টা পর্যন্ত তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। সরকারি সূত্র জানিয়েছে যে, পেশোয়ারগামী পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান PIA218 ছিল পাক আকাশসীমার শেষ বিমান। বিমানটি কোয়েটার উপর দিয়ে উড়তে বাধ্য হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং লাহোর সহ প্রধান শহরগুলিতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

পাকিস্তান ভারতের নানা শহরের অবস্থান লক্ষ্য করে একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। সেটি ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা (ADS) দ্বারা ধ্বংস করা হয়েছে। শনিবার বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়ের পরে এই বিষয়ে বিশদে জানা যাবে।

সীমান্তের ওপারে পাকিস্তান থেকে একাধিক ড্রোন হামলার পর ভারত পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের নীলম উপত্যকা এবং শিয়ালকোটে প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে।

প্রতিরক্ষা সূত্রের খবর, সেনাবাহিনী জম্মু অঞ্চলের কাছে একাধিক পাকিস্তানি পোস্ট এবং সন্ত্রাসী লঞ্চ প্যাড ধ্বংস করেছে। সেগুলি ভারতীয় ভূখণ্ডে ড্রোন উৎক্ষেপণ করতে ব্যবহৃত হচ্ছিল। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বারবার ড্রোন অনুপ্রবেশ এবং গোলাবর্ষণের পর সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের উচ্চতর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা – S-400, আকাশতীর, L-70, Zu-23 এবং Schilka গগনে আধিপত্য বিস্তার করে চলেছে। তারা একসঙ্গে পাকিস্তানি ড্রোন অনুপ্রবেশের বিরুদ্ধে লড়াই করছে।

ভোর ৫টা নাগাদ নওশেরায় গোলাবর্ষণ শুরু হয়। তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়, ভারী কামানের গোলাবর্ষণের খবরও পাওয়া যায়। প্রতিরক্ষা সূত্র নিশ্চিত করেছে যে শ্রীনগর এবং সংলগ্ন এলাকায় পাকিস্তানি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষ চলছে। এই অঞ্চলে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

রাজৌরির অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার রাজ কুমার থাপা পাকিস্তানি গোলাবর্ষণে নিহত হয়েছেন। জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এই হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI), অন্যান্য বিমান কর্তৃপক্ষের সঙ্গে উত্তর ও পশ্চিম ভারতের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে বিমানবাহিনীর কাছে। ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। প্রতিরক্ষা সূত্র মারফত জানানো হয়েছে, বিমান বন্দর বন্ধের তালিকায় নতুন যুক্ত হয়েছে আদমপুর, আম্বালা, অবন্তীপুর, নালিয়া এবং উত্তরলাই।

২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসীদের হামলার প্রতিক্রিয়ায় বুধবার ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) সন্ত্রাসী লঞ্চপ্যাড লক্ষ্য করে হামলা চালায়।

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা