চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘অপারেশন সিঁদুর-২.০’-র ভয়ে সীমান্তে থাকা ৭২ জঙ্গি লঞ্চপ্যাড সরিয়ে নিল পাকিস্তান

An Indian Border Security Force (BSF) trooper walks near the fenced border with Pakistan in Suchetgarh, southwest of Jammu, August 1, 2011. As India and Pakistan embark on a tentative peace process and try to decide how to open their borders to trade and travel, it will be the situation on the ground in places such as Suchetgarh that determine the pace of the detente. Picture taken August 1, 2011. To match Feature KASHMIR-BORDER/ REUTERS/Mukesh Gupta (INDIAN-ADMINISTERED KASHMIR - Tags: MILITARY POLITICS)

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাত হিসাবে গত ৭ মে পাকিস্তানে ঢুকে জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ‘অপারেশন সিঁদুর’ নামে ওই অভিযানের দগদগে ক্ষত এখনও শুকোয়নি। দিল্লি বিস্ফোরণকাণ্ডের প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনা ফের ‘অপারেশন সিঁদুর-২’ অভিযান চালাতে পারে বলে ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে পাক সেনা। তাই জম্মু-কাশ্মীর সীমান্তে থাকা ৭২টি জঙ্গি লঞ্চপ্যাড তড়িঘড়ি স্থানান্তরিত করেছে।

গত কয়েক বছর ধরেই পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ইন্ধনে নিয়ন্ত্রণরেখা বরাবর শিবির চালাচ্ছে জয়েশ মহম্মদ, লস্কর-ই-তৈয়বার মতো জঙ্গি সংগঠনগুলি। পাশাপাশি ভারতে জঙ্গিদের ঢোকাতে শতাধিক লঞ্চপ্যাড গড়ে তুলেছে। মওকা বুঝে ওই লঞ্চপ্যাড থেকে ভারতে ঢুকে পড়ছে জঙ্গিরা। কিন্তু অপারেশন সিঁদুর ফের হতে পারে এমন খবর পেয়ে নিয়ন্ত্রণরেখা থেকে ৭২টি লঞ্চপ্যাড গভীর পাহাড়ি এলাকায় সরিয়ে নিয়েছে। যাতে ভারতীয় সেনার চোখকে ফাঁকি দেওয়া যায়, তার জন্য আগাম সতর্কমূলক ব্যবস্থা হিসাবে ওই লঞ্চপ্যাড পাক অধিকৃত কাশ্মিরের দুর্গম এলাকায় নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) ডিআইজি বিক্রম কানওয়ার জানিয়েছেন, ‘শিয়ালকোট ও জাফরবালের দুর্গম ও ঘন জঙ্গল এলাকায় পাক মদতপুষ্ট জঙ্গিদের ১২টি লঞ্চপ্যাড এখনও সক্রিয়। এছাড়া নিয়ন্ত্রণ রেখার অন্যান্য জায়গায় আরও ৬০টি লঞ্চপ্যাডে জঙ্গিরা ওৎ পেতে রয়েছে। যাদের মধ্যে রয়েছে আফগান ও পশতু জিহাদিরাও। ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে তারা।’ বিএসএফের জম্মু সীমান্তের আইজি শশাঙ্ক আনন্দ জানিয়েছেন, ‘ফের অপারেশন সিঁদুর অভিযানের জন্য প্রস্তুত বিএসএফ। সরকার অনুমতি দিলে যে কোনও মুহুর্তে ওই অভিযান চালানো হবে। ১৯৬৫, ১৯৭১ ও ১৯৯৯ সালে যেভাবে পাকিস্তানি সেনাকে জবাব দেওয়া হয়েছিল, তার চেয়েও কঠোর জবাব দেওয়া হবে। সীমান্তের ওপারে পাহারায় তাকা পাকিস্তানি সীমান্ত রক্ষী বাহিনী পাক রেঞ্জার্সের গতিবিধির উপরেও বিএসএফ নজর রেখে চলেছে।’

Published by:

Share Link:

More Releted News:

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

কেরলের বাজি কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু আটজনের

মহারাষ্ট্রের পালঘরে আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ২ শ্রমিক

সহ্যসীমার বাইরে তাপমাত্রা, বাড়ির কাছে এসি হোটেল বুক করলেন তরুণী! ভাইরাল নেটদুনিয়ায়

অফিসের ক্রেডিট কার্ড থেকে খরচ ২৭ লক্ষ, হিসেব চাইতেই বসকে অশ্লীল ছবি পাঠিয়ে ব্ল্যাকমেইল

ভোট না দিলে নাম কাটার আতঙ্ক, চড়া ভাড়া গুনেই কেরল থেকে বাংলায় ফিরছেন পরিযায়ীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ