মণিপুরে জাতি হিংসায় নিহতদের পরিবারকে ১০লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ইম্ফল: মণিপুরে জাতিগত সংঘর্ষে নিহত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা কেন্দ্র সহ রাজ্যের। চার সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ পাবে তারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে মঙ্গলবার এই ঘোষণা করে মণিপুর সরকার। মণিপুরের মধ্য দিয়ে যাওয়া ২ ও ৩৭ নম্বর জাতীয় সড়কের ওপর থেকে অবরোধ তুলে নিতে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে মানবাধিকার সংস্থা।

এনএইচআরসি-র চেয়ারপার্সন বিচারপতি অরুণ কুমার মিশ্র এক সংবাদ সম্মেলনে বলেন, “আমরা চার সপ্তাহের মধ্যে বাকি দের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শেষ করে আমাদের কাছে রিপোর্ট করতে বলেছি।” এছাড়াও ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পুনর্নির্মাণের বিষয়ে কমিশন মণিপুর সরকারকে বিদ্যমান প্রকল্প অনুযায়ী ক্ষতিপূরণের জন্য ছয় সপ্তাহের মধ্যে মূল্যায়ন শেষ করার নির্দেশ দিয়েছে। তিনি বলেন, “সরকার বাড়ি পুনর্নির্মাণের জন্য ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণরে প্রস্তাব করছে। তাঁদের এই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছে, যাতে বাড়িগুলির পুনর্নির্মাণ শীঘ্রই শুরু হয়।”

বিচারপতি মিশ্র আরও বলেন, জিরিবাম ও ইম্ফলের মধ্যে সংযোগ স্থাপনের জন্য সুড়ঙ্গ ও রেললাইন নির্মাণের প্রকল্প বাস্তবায়নের সময় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (এনএফআর) অবহেলার কারণে ৫৭ জনের মৃত্যু, ১৮ জন আহত এবং চারজন নিখোঁজ হওয়ার মামলারও শুনানি হয়েছে। চুড়াচাঁদপুরের জেলা হাসপাতালের বেহাল দশা, সুযোগ-সুবিধার অভাবে মণিপুরে হিংসার ঘটনা নিয়ে অভিযোগও শোনা গিয়েছে।বিচারপতি মিশ্রের পাশাপাশি এনএইচআরসি সদস্য ডঃ জ্ঞানেশ্বর মনোহর মুলে এবং রাজীব জৈন, সেক্রেটারি জেনারেল ভরত লাল, রেজিস্ট্রার সুরজিৎ দে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও শিবিরে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মেইতেই সম্প্রদায়ের তফসিলি উপজাতির মর্যাদার দাবির প্রতিবাদে পার্বত্য জেলাগুলিতে ‘আদিবাসী পদযাত্রা’ আয়োজনের পর ৩ মে মণিপুরে জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ১৮০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং কয়েকশতাধিক আহত হয়েছেন। মণিপুরের মোট জনসংখ্যার প্রায় ৫৩ শতাংশ মেইতি এবং বেশিরভাগই ইম্ফল উপত্যকায় বাস করে। নাগা এবং কুকি সম্প্রদায়ের সংখ্যা ৪০ শতাংশের সামান্য বেশি এবং তারা পার্বত্য জেলাগুলিতে বাস করে।

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই বিপত্তি! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

দেশলাই নিয়ে সামান্য বিবাদের জেরে ভয়ঙ্কর পরিণতি, প্রাণ গেল যুবকের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল