বাজেট অধিবেশন হোক গঠনমূলক: বার্তা মোদির

সরকার সব বিষয়ে আলোচনায় রাজি, বলেছেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেট অধিবেশনে সংসদে গঠনমূলক আলোচনা চেয়ে বিরোধীদের কাছে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নমো বলেন, নানা বিষয়ে আলোচনার জন্যই সংসদ। আলোচনা হবে যুক্তিনির্ভর, তথ্যমূলক। সরকার সব বিষয়ে আলোচনায় রাজি।

প্রধানমন্ত্রীর এই বার্তাকে রাজনৈতিকমহল অন্য চোখেই দেখছে। তাদের মতে, আসন্ন বাজেট অধিবেশন তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল। তার ক্ষেত্র তৈরি হয়ে গিয়েছে। বিরোধীদের হাতে রয়েছে পেগাসাসের মতো জ্বলন্ত অস্ত্র। সেই সঙ্গে রয়েছে কৃষক আন্দোলনের জেরে শতাধিক অন্নদাতার মৃত্যু। আর এই বাজেট অধিবেশন শুরু হচ্ছে এমন একটা সময়ে যখন পাঁচ রাজ্য বিধানসভা ভোটের জন্য প্রস্তুতি নিচ্ছে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই প্রসঙ্গ উঠে এলো। মোদি বলেন, ‘আমি জানি নির্বাচন সংসদের অধিবেশনে কিছুটা হলেও প্রভাব ফেলবে। কিন্তু নির্বাচন নির্বাচনের জায়গায় থাকুক। আর সংসদ থাকুক সংসদেই। আর সংসদের অন্যান্য অধিবেশনের থেকে বাজেট অধিবেশনের তাৎপর্য সম্পূর্ণ আলাদা। তাই, সব রাজনৈতিক দলের কাছে আমার অনুরোধ, সংসদে আলোচনা হোক গঠন মূলক। সরকার যে কোনও বিষয়ে আলোচনায় রাজি। সব রাজনৈতিক দলের প্রতিনিধির কাছে আমার অনুরোধ, সংসদের আসন্ন বাজেট অধিবেশনকে অর্থবহ করে তোলার। দেশকে কীভাবে আরও প্রগতিশীল ও উন্নত করে তোলা যায়, সে ব্যাপারে সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।’

অধিবেশন শুরুর প্রথম দিন প্রধানমন্ত্রী রুটিন অনুযায়ী সংবাদমহলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি বিরোধীদের কাছে সহযোগিতার প্রার্থনা করেন। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গিয়েছে, সরকার একমাত্র সেই সব বিষয়ে সংসদে আলোচনায় রাজি হয় যা তাদের পছন্দ। বিরোধীদের অধিকাংশ প্রস্তাব সরকার কার্যত ফিরিয়ে দেয়। এবার কী হয় সেটাই দেখার।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের