দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়খণ্ডে ভোট প্রচার শেষে দিল্লি ফেরার পথে  মোদির বিমানে বিভ্রাট

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর তাই শুক্রবার ঝাড়খণ্ডের দেওঘরে ভোট প্রচারে গিয়েছিলেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রচার সেরে ফেরার পথে প্রধানমন্ত্রীর বিমানে দেখা যায় যান্ত্রিক ত্রুটি। সেইজন্য  দিল্লিতে ফিরতে তাঁর দেরি হবে  । তবে কী করে প্রধানমন্ত্রীর  বিমানে যান্ত্রিক গোলযোগ হল তা এখন জানা যায়নি।

শুক্রবার আদিবাসী নায়ক বীরসা মুন্ডার জন্ম বার্ষিকী। আর তাই এদিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন ঝাড়খণ্ডে। সেখানে গিয়ে তিনি দুটি জনসভা করেন। জামুই ও দেওঘরে সভা করেন সেখান থেকেই দিল্লি ফেরার কথা ছিল তাঁর। আর তখনই ঘটল বিপত্তি। জানা গিয়েছে, বর্তমানে প্রধানমন্ত্রীর  বিমানের পরীক্ষা করা হচ্ছে। কাজ করছে টেকনিক্যাল টিম। বিমান সারাই হলে, তারপরই সেটি  উড়বে বলে খবর।  সেইজন্য আপাতত দেওঘর বিমানবন্দরেই অপেক্ষা করতে হচ্ছে  প্রধানমন্ত্রীকে।  বিমানবন্দরের নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব।  ঝাড়খণ্ডে চলছে শেষ মুহূর্তের রাজনৈতিক প্রচার। রাজ্যে প্রথম দফার ভোটগ্রহণ হয়েছিল ১৩ নভেম্বর। ১৫টি জেলার ৪৩টি আসনে ভোটগ্রহণ হয়। দ্বিতীয় দফার ভোটগ্রহণ ২০ নভেম্বর। ভোটগ্রহণ হবে  ৩৮টি আসনে।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ