‘অউর মুঝে ভি….’, মঙ্গলের রাতেই পাকিস্তানে প্রত্যাঘাতের ইঙ্গিত দিয়েছিলেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ  ও লস্কর-ই-তৈবার ৯টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র চালিয়ে ধূলিসাৎ করেছে ভারত। ৬ মে গভীর রাতে ভারতীয় সেনাবাহিনী বদলা নিয়েছে পহেলগাঁও হামলার। স্ট্রাইক। ভূস্বর্গে বেড়াতে গিয়ে সিঁদুর মুছেছিল নারীদের, তাই স্বয়ং নরেন্দ্র মোদি এর নামকরণ করেছেন ‘অপারেশন সিঁদুর’। এই  হামলা চালানোর কয়েক ঘন্টা পরে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণের একটি ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েহে। সেই সব ক্লিপিংসের ক্যাপশনে দাবি করা হয়েছে ৬ মে গভীর রাতে যে সামরিক অভিযান হতে যাচ্ছে তার ইঙ্গিত কয়েক ঘণ্টা আগে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ইভেন্টে এসে প্রধানমন্ত্রী বক্তব্য রেখেছিলেন। সেখান থেকে মোদির ভাষণের একটি অংশ ভাইরাল হয়েছে। ভাইরাল ক্লিপে শোনা যাচ্ছে প্রধানমন্ত্রী বলছেন, “অর মুঝে ভি”। তারপরেই চলে আসে বিরতি। অনেকেই মনে করছেন এটি ছিল সন্ত্রাসী শিবিরে আসন্ন বিমান হামলা সম্পর্কে ইঙ্গিত।

প্রধানমন্ত্রী নিজের বক্তৃতা শেষ করার সময়, শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য নিউজ নেটওয়ার্ককে অভিনন্দন জানিয়ে বলেন, “অর মুঝে ভি… কিউকি আব দের রাত হোনেওয়ালি হ্যায়, ফির ভি আপ ইতনি বড়ি তরত মে ইয়াহাঁ মজুদ হ্যায়, ইয়ে ভি আপনে আপ মে উজ্জ্বল ভবিশ্যানি।”

 

ক্লিপটি শেয়ার করে টাইমস অ্যালজেব্রা নামের একটি এক্স হ্যান্ডেল লিখেছে, “মুঝে ভি দের রাত হোনে ওয়ালি হ্যায়… মোদিজি গত রাতে একটি ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু কোনও ‘বিশেষজ্ঞ’ বুঝতে পারেননি।” অন্য একজন ইউজার মন্তব্য করেছেন, “মোদিজি গত রাতে একটি স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন, কিন্তু ‘বিশেষজ্ঞরা’ পরে বুঝতে পেরেছিলেন।”

 

সূত্রের খবর, ভাওয়ালপুর, মুরিদকে, কোটলি, গুলপুর, সাওয়াই, সরজল, বারনালা, মুজ্জফরাবাদ ও মেহমুনাতে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ভারত।

খবর অনুসারে, জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর গ্রামগুলিতে পাকিস্তানি সেনাবাহিনী ভারী কামান এবং মর্টার শেলিং চালিয়েছে। এর ফলে চার শিশু সহ কমপক্ষে ১২ জন নিহত এবং ৫৭ জন আহত হয়েছে।

প্রকাশ্যে বোরকা পরিহিত মহিলাকে শ্লীলতাহানি, সিসিটিভি ফুটেজ খতিয়ে অভিযুক্তকে পাকড়াও করল পুলিশ

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

কুরকুরের প্যাকেটে থাকা খেলনা গলায় আটকে প্রাণ গেল খুদের

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫

ঘুমন্ত অবস্থায় মহিলার ঘাড় ধরে জঙ্গলে টেনে নিয়ে গেল বাঘ, তারপর…

ব্যাট হাতে তাণ্ডব! ৯১ বলে ২৩৩ রান করে ইন্টারনেটে ঝড় তুললেন অভিষেক শর্মা

রক্তের লেনদেনে লাগাম টানল স্বাস্থ্য দফতর, জারি নতুন গাইডলাইন

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

স্কুল-কলেজে নেশামুক্তির বার্তা দেওয়া হচ্ছে, নতুন প্রকল্পের সূচনা করে জানালেন প্রধানমন্ত্রী মোদি

Friendship Day-তে নিজের আসল প্রিয় বন্ধুদের সামনে আনলেন শচিন তেন্ডুলকর

বিমার ৪৪ লক্ষ হাতাতে বন্ধুদের সঙ্গে ষড়যন্ত্র করে স্ত্রীকে খুন নরপিশাচ স্বামীর

রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা