রাস্তায় বালি-পাথর ফেলে রাখলেই মোটা অঙ্কের জরিমানা, জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তার মধ্যে যত্রতত্র বালি, পাথর ফেলে রাখার জন্য দুর্ঘটনা ঘটে। গতকাল, শনিবার বরানগরে এমনই ভয়াবহ দুর্ঘটনা ঘটে, যার ফলে দুই শিশুর মৃত্যু হয়। কিছু মানুষের দায়িত্বজ্ঞানহীনতার জন্যই এমনটা ঘটে হয়। তবে সেটা আর কোনও মতে বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। আজ, রবিবার মন্ত্রী জানিয়েছেন, ‘বাড়ি বানাচ্ছে আর রাস্তার মধ্যে পাথর, বালি, ইট ফেলে রাখছে, এটা হবে না। আমরা জরিমানা করব। বাড়ি করছেন যখন ভিতরে এই সমস্ত জিনিস রাখুন। রাস্তাটা আপনার নিজস্ব সম্পত্তি নয়।’ এদিন শিলিগুড়ি পুরসভার বিভিন্ন এলাকার পরিদর্শন করেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি এমন হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি ৩০ বছর পর বাড়ি বানাব। আর এখন সেই জমিতে ঝোপঝাড়, নালা-নর্দমা, পুকুর থাকবে, তা হবে না। বাড়ি, বাড়ির সামনের জায়গা বা বাগান পরিষ্কার করা যেমন আপনার দায়িত্ব, তেমনই ফাঁকা জমি পরিষ্কার রাখাও আপনার দায়িত্ব। আপনার ফাঁকা জমির জন্য বাড়়ির লোক বা এলাকার মানুষ ডেঙ্গুতে ভুগবে, সেটা হবে না।’ রাস্তায় বালি-পাথর ফেলে রাখলে আগামী ১ সেপ্টেম্বর থেকেই সংশ্লিষ্ট মালিকের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে। ফুটপাথকে দখলমুক্ত করতে ও রাস্তাকে চলাচল যোগ্য করতেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পডুন: তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দুর ভূয়সী প্রশংসা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার  

এর আগে গত সপ্তাহে শহরে অবৈধ পার্কিং নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। ফুটপাথে গাড়ি বা বাইক রাখলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। নির্দিষ্ট পার্কিং করে দেওয়া হবে। তার জন্য পুজোর আগেই আসছে অ্যাপ। রবিবার সেই কথা শিলিগুড়িতে গিয়ে ফের স্মরণ করিয়ে দেন মন্ত্রী। ফুটপাথ দখলমুক্ত করার বার্তা দিয়ে তিনি বলেন, ‘যে সমস্ত হকার পুরোটা দখল করে বসে রয়েছেন, তাঁদের বলেছি আপনারা পিছিয়ে যান। ফুটপাথে মানুষকে যাতায়াতের জায়গা দিন।’

ভোজন রসিকদের জন্যে সুখবর! মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই