আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

হেফাজতে মৃত্যু, অসমে উত্তেজিত জনতা জ্বালিয়ে দিল থানা

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: পুলিশি হেফাজতে মৃত্যুর অভিযোগে উত্তেজিত জনতা থানায় আগুন লাগিয়ে দিল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে অসমের নওগাঁও জেলায় শনিবার রাতে। এলাকাবাসীর সঙ্গে কথা বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সালনাবাড়ির মাছ বিক্রেতা সফিকুল ইসলামের থেকে পুলিশ ১০ হাজার টাকা এবং একটি হাঁস দেওয়ার জন্য চাপ দেয়। সফিকুল সেটা দিতে পারবে না বলে পুলিশকে জানালে পুলিশ তাকে থানায় নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে। হেফাজতেই সফিকুলের মৃত্যু হয়।

ইতোমধ্যে সফিকুলের পরিবার এবং এলাকার মানুষ খবর পায় সফিকুলকে পুলিশ থানায় তুলে নিয়ে গিয়েছে। থানায় তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁদের বলা হয় সে অসুস্থ। হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে তারা হাসপাতালে গিয়ে শোনে সফিকুলের মৃত্যু হয়েছে। দেহ মর্গে রয়েছে।

সফিকুলের পরিবার গ্রামে ফিরে গ্রামবাসীদের সেটা জানালে গোটা গ্রাম থানায় গিয়ে হাজির হয়।  শুরু হয় নির্বিবাদে ভাঙচুর। একসময় তারা ওই থানা জ্বালিয়ে দেয়। থানার পাশে থাকে বেশ কয়েকটি গাড়ি পার্কিং করা ছিল। জনতার রোষের আগুন থেকে গাড়িগুলিও রক্ষা পায়নি। 

সফিকুলের গ্রেফতারে ব্যাপারে পুলিশের তরফ থেকে বলা হয়েছে, সে শনিবার রাতে মদ্যপ অবস্থায় ছিল। সে কারণে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সফিকুলকে কোনওরকমভাবে নির্যাতন করা হয়নি। সেই অত্যধিক মদ্যপান করায় অসুস্থ হয়ে পড়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু চিকিৎসকদের চেষ্টাকে ব্যর্থ প্রমাণ করে সফিকুল মৃত্যুর কোলে ঢলে পড়েন। অগ্নিসংযোগ লুঠপাঠের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছ। 

আরও পড়ুন মধ্যরাতে অসম পুলিশের হাতে গ্রেফতার দলিত নেতা জিগনেস

Published by:

Share Link:

More Releted News:

লোকাল ট্রেনেই মিলল ‘ফ্লাইট’-এর আমেজ! ইনফ্লুয়েন্সারের ‘এয়ার হোস্টেস’ হওয়ার ভিডিও ভাইরাল

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ