বুথফেরত সমীক্ষার বৈজ্ঞানিক ভিত্তি নেই, একাধিকবার ভুল প্রমাণ হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি: শনিবার দেশ জুড়ে সাত দফার ভোট পর্ব শেষ হয়েছে। ভোট পর্ব শেষ হওয়ার পরই বিভিন্ন সংবাদমাধ্যমে দেখানো হয়েছে বুথ ফেরত সমীক্ষা। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষার ফলাফল কি আসল ফলাফলের সঙ্গে মেলে? দেখে নেওয়া অতীতে কী হয়েছিল।

২০০৪ সালে লোকসভা ভোট শেষ হওয়ার পর বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল, অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ২৪০ থেকে ২৭৫টি আসন পেতে পারে বলে দেখানো হয়েছিল। কিন্তু এখন ফলাফল এখন প্রকাশিত হয়েছিল, তখন দেখা যায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ২১৬টি আসনে জিতেছে। অন্যদিকে এনডিএ জোটের আসন সংখ্যা কমেছে।

অন্যদিকে ২০১৪ সালে যখন নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় এসেছিল, তখনও বুথ ফেরত সমীক্ষা মেলেনি। ২০১৪ সালের ভোট শেষের পর বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছিল, এনডিএ জোট ২৮৩টি আসনে জিতবে। কিন্তু যখন ফলাফল প্রকাশিত হল, তখন দেখা গেল শুধু বিজেপি একাই ২৮৩টি আসনে জিতেছে। এনডিএ জোট জিতেছিল ৩৩৬টি আসন। অন্যদিকে ইউপিএ জোট মাত্র ৬০টি আসনে জিতেছিল, যেখানে ইউপিএ জোটকে বুথ ফেরত সমীক্ষায় ১০৫টি আসন দেখানো হয়েছিল।

২০১৯ সালের লোকসভা ভোটেও কিন্তু বুথ ফেরত সমীক্ষা মেলেনি। বুথ ফেরত সমীক্ষায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ৩০৬টি আসন জিতবে বলে দেখানো হয়েছিল। কিন্তু ফলাফল প্রকাশের পর দেখা যায়, এনডিএ জোট ৩৫২টি আসনে জিতেছিল ও বিজেপি একাই জিতেছিল ৩০৩টি আসনে। অর্থাৎ বুথ ফেরত সমীক্ষায় যা দেখানো হয়েছিল, তা কোনওটাই অতীতে মেলেনি।

জানা গিয়েছে, সাধারণত একটি প্রশ্নমালার ওপর ভিত্তি করে এই বুথ ফেরত সমীক্ষা করা হয়। কিন্তু সেই সব প্রশ্নগুলিই যে ফলাফল চূড়ান্ত করার পক্ষে যথেষ্ট নয়, তা বার বার প্রমাণিত হয়েছে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা