‘নীতীশের হাল চন্দ্রবাবু নাইডুর মতো হবে’, খোঁচা প্রশান্ত কিশোরের

নীতীশের পাশাপাশি তেজস্বী যাদবকেও কটাক্ষ করেছেন ভোটকুশলী।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: লোকসভা ভোটে বিজেপি বিরোধী জোট গড়তে কার্যত চরকিপাক খেয়ে বেড়াচ্ছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সোমবারই  কলকাতায় গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি। পরে সপা সুপ্রিমো অখিলেশ যাদব ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসেছিলেন। আর নীতীশের এমন উদ্যোগেই গাত্রদাহ শুরু হয়েছে বিজেপি নেতাদের। এবার বিজেপি নেতাদের সঙ্গে সুর মিলিয়ে বিহারের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন ‘পদ্ম বান্ধব’ ভোট কুশলী প্রশান্ত কিশোর।

মঙ্গলবার কটাক্ষের সুরে তিনি বলেন, ‘জেডিইউয়ের নিজস্ব কোনও ঠিকানা নেই। ওই দলের নেতা কীভাবে অন্যকে প্রধানমন্ত্রী বানাবেন? নীতীশের হাল অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর মতোই হবে।’ শুধু নীতীশ কুমারই নয়, বিহারের উপমুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদবকেও কটাক্ষ করেছেন ‘বিজেপি ঘনিষ্ঠ’ ভোট কুশলী। ব্যঙ্গাত্মক কণ্ঠে তিনি বলেন, ‘তেজস্বী যাদব যদি লালুপ্রসাদ যাদবের ছেলে না হতেন, তাহলে দেশে এমন কোনও চাকরি নেই যা নিজের যোগ্যতায় পেতেন।’

সূত্রের খবর, আগামী লোকসভায় বিহারে বিজেপি বিরোধী ভোট ভাগ করার লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমেছেন ‘গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ’ ভোটকুশলী প্রশান্ত কিশোর। জন সুরাজ যাত্রার নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে বিহারের বর্তমান জোট সরকারের বিরুদ্ধে মানুষকে উসকে দেওয়ার চেষ্টা চালাচ্ছেন।

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা

সিটি সেন্টার মেট্রো স্টেশনের পিলারে ফাটল, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের দল

দিল্লিতে CJP’র বিক্ষোভ নিয়ে চুপ, ফিল্ম পড়ুয়াদের রোষানলে মাধবন, দরজায় ঝুলল ‘গায়েব’ পোস্টার

ঋত শিবিরের বিধায়কের সঙ্গে ঝামেলা, কুণালকে সাসপেন্ড করলেন অধ্যক্ষ

সাত বছরের নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

খাস কলকাতায় নাবালিকাকে অপহরণ করে বিয়ের চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত

দমদমে চলন্ত অটোতে মহিলাকে শ্লীলতাহানির চেষ্টা! আটক অভিযুক্ত

‘দুর্নীতিতে নাম এলে তদন্ত হবেই, যত বড়ই নেতা হোন’, ২৫ জুলাই CAG রিপোর্ট পেশ করার ঘোষণা শুভেন্দুর

দীর্ঘ ১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী, কোন কোন প্রকল্প নিয়ে ঘোষণা?

এনডিএ-তে সামিল হচ্ছেন শরদ পওয়ার, কন্যা সুপ্রিয়াকে নিয়ে মোদির সঙ্গে বৈঠক

কাকলিদের অভিযোগের ভিত্তিতে লোকসভার বাদল অধিবেশনে সাসপেন্ড কল্যাণ

সলমন রুশদির উপরে হামলাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী আইনে মামলা চলবে

জঙ্গিদের হামলায় জম্মু-কাশ্মীরে নিহত পুলিশকর্মী, ফের রক্তাক্ত ভূস্বর্গ