১১ নভেম্বরে গ্রিসে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা, পাত্র কে?

কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে আগামী মাসেই চেন্নাইয়ে সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে জল্পনার অবসান! কোটি কোটি পুরুষের হৃদয় ভেঙে আগামী মাসেই চেন্নাইয়ে সুরকার অনিরুদ্ধ রবিচন্দরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্যা মারান। বছর কয়েক ধরেই তাঁদের প্রেম চর্চায় রয়েছে। দুটিকে একাধিকবার ঘুরতেও দেখা গিয়েছে বিদেশের মাটিতে। কিন্তু প্রতিবারই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তারকা জুটি। এবার খোদ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডি তাঁদের বিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলেন।

সম্প্রতি সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান-কাবেরি মারান মুখ্যমন্ত্রীকে কাব্যার বিয়ের আমন্ত্রণ জানাতে গিয়েছিলেন। যারা সম্পর্কে কাব্যার বাবা-মা। ছবিতে কাব্যা-অনিরুদ্ধর বিবাহোত্তর সংবর্ধনার কার্ড ধরেছিলেন রেবন্থ রেড্ডি। তাঁর পাশেই ছিলেন কাব্যার বাবা-মা। কার্ডে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে তাঁদের রিসেপশন। তবে এখনও পর্যন্ত বিয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি তারকা জুটি। আর ১১ নভেম্বর গ্রিসে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে। অতএব বিয়ের ১০ দিনের মাথায় চেন্নাইয়ে তাঁদের রিসেপশনের আয়োজন করা হয়েছে। আর সেখানকার প্রধান অতিথি থাকবেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী।

সিএমও থেকে শেয়ার করে পোস্টে লেখা ছিল, ‘সম্প্রতি সান গ্রুপের চেয়ারম্যান শ্রী কালানিথি মারান এবং তাঁর স্ত্রী, শ্রীমতি কাবেরি মারান, জুবিলি হিলসে মুখ্যমন্ত্রী রেবন্থ রেড্ডির বাসভবনে গিয়েছিলেন। তাঁরা তাঁদের মেয়ের বিয়ের জন্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। কাব্যা মারান এবং অনিরুদ্ধ রবিচন্দরের রিসেপশন আগামী ২১ নভেম্বর চেন্নাইতে অনুষ্ঠিত হবে।’ অনলাইনে পোস্টটি ভাইরাল হতেই অনিরুদ্ধ ও কাব্যার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘তাহলে খবরটা এখন অফিসিয়াল। শুভকামনা। তামিলনাড়ুর অন্যতম প্রভাবশালী পরিবারের অংশ হওয়ার পর অনিরুদ্ধ এখন আরও একটি পরিবারের অংশ হতে চলেছেন।’ 

 

সম্প্রতি চেন্নাইয়ের ভেট্রি থিয়েটারে ‘জেলার ২’-এর একটি স্ক্রিনিংয়ে যোগ দিয়েছিলেন কাব্যা। যা অনিরুদ্ধের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জনকে আবারও উস্কে দিয়েছিল, কারণ রজনীকান্ত অভিনীত এই ছবিটির সঙ্গীত পরিচালনা করেছেন অনিরুদ্ধ। একটি ভাইরাল ভিডিওতে এও দেখা গিয়েছিল যে, কাব্যার আসার কিছুক্ষণ পরেই অনিরুদ্ধ সেখানে পৌঁছন। এরপর থেকে একই থিয়েটারে তাদের দুজনের ছবি ও ভিডিও ভাইরাল হয়। এর আগে, অনিরুদ্ধের কাকা, অভিনেতা ওয়াই জি মহেন্দ্র, একটি সাক্ষাৎকারে তাঁদের বিয়ের গুঞ্জনে নতুন মাত্রা করেছিলেন। বিয়ের জন্য ভাগ্নে অনিরুদ্ধকে অভিনন্দন জানিয়েছিলেন।

দুর্গা মহাসপ্তমীতে ভয়াবহ ঘটনা নয়ডায়, ম্যাগি খেয়ে একই পরিবারের ৫ সদস্যের রহস্যমৃত্যু

ইয়েমেনে ফের হামলা, যাত্রীবাহী বিমানের ৫০০ মিটার দূরে আছড়ে পড়ল ক্ষেপণাস্ত্র

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

ট্রফির খরা কাটাতে মরিয়া দিল্লি, ফাস্ট বোলিং কোচ হিসেবে দায়িত্ব পেলেন তারকা বোলার

জন্মেছে কন্যাসন্তান, ভবিষ্যদ্বাণী ভুল হতেই অশীতিপর পুরহিতকে গুলি করে খুন বাবা-ছেলের

মেয়ের সংস্থার সঙ্গে কোটি টাকার লেনদেন, এবার ED-র তলব পিনারাই বিজয়নকে

ট্র্যাকশন কন্ট্রোল প্রযুক্তি সহ বাজারে এল TVS125, দাম শুনলে অবিশ্বাস্য মনে হবে

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮

রাশিয়ার তেলের উপর থেকে শুল্ক প্রত্যাহার ট্রাম্পের, লাভবান হবে ভারত?

মহাসপ্তমীতে ঠাকুর দেখতে বেরোলে সঙ্গে রাখুন ছাতা! কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

ট্রাম্পকে ‘স্বামী’ ডাকতেই চাকরি গেল? ৫ দিনেই পদ হারালেন মার্কিন প্রেস সচিবের কেটি

সপ্তমীর সকালে ঝাড়গ্রামে ভয়াবহ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় গুঁড়িয়ে গেল একাধিক বাড়ি, মৃত ১

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট