গর্ভবতী বনদফতর কর্মীকে বেধড়ক মার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের, ভাইরাল ভিডিও

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন  ওই পঞ্চায়েত প্রধান জানকার স্থানীয় বন কমিটিতেও রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চায়েত প্রধানকে না জিজ্ঞেস করেই তাঁর কর্মচারীদের অন্য জায়গায় কাজে পাঠিয়েছিলেন মহারাষ্ট্রের সাতারা জেলার এক মহিলা ফরেস্ট রেঞ্জার তথা বন দফতর কর্মী। আর তাতেই বেজায় চটেন গ্রাম পঞ্চায়েত প্রধান। তাঁকে না জিজ্ঞেস করেই কেন তাঁর কর্মচারীদের অন্যত্র পাঠানো হল সেই নিয়ে ওই মহিলা বনদফতর কর্মীর সঙ্গে শুরু হয় বচসা। আর তারপরেই আরও ক্ষেপে গিয়ে ওই পঞ্চায়েত প্রধান ওই মহিলা বনদফতর কর্মীকে মাটিতে ফেলে তাঁর চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করেন বলে অভিযোগ। এই পুরো ঘটনারই একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও দেখ্যার পরেই রীতিমতো তোলপাড় নেটপাড়া। জানা যাচ্ছে যে মহিলা বনদফতর কর্মীর ওপর এই ধরণের অমানবিক অত্যাচার চালানো হয়েছে তিনি ৭ মাসের গর্ভবতী। 

চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলার পালসাভেদ নামের একটি গ্রামে। ওই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত প্রধান রামচন্দ্র গঙ্গারাম জানকর এবং তাঁর স্ত্রী প্রতিভা জানকরকে ভাইরাল হওয়া ওই ভিদিওয়ের ওপর ভিত্তি করে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে ওই মহিলা বনদফতর কর্মীকে মারার ওই ভিডিওটি তাঁর স্বামীই রেকর্ড করেছিলেন। আক্রান্ত ওই কর্মীর স্বামীর অভিযোগ, বারবার বাধা দেওয়ার পরেও ওই গ্রাম পঞ্চায়েত তাঁর স্ত্রীর গায়ে হাত তোলেন। তিনি ৭ মাসের গর্ভবতী। কিন্তু তারপরেও তাঁকে মাটিতে ফেলে লাথি মারা হয় বলে অভিযোগ। তাঁকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, প্রাক্তন  ওই পঞ্চায়েত প্রধান জানকার স্থানীয় বন কমিটিতেও রয়েছেন। ওই মহিলা রেঞ্জার তাঁকে না জানিয়েই তাঁর শ্রমিকদের অন্য জায়গায় কাজ করার জন্য রেখেছিলেন। এই খবর সামনে আসতেই তিনি রেগে যান এবং সোমবার ওই মহিলাকে ফোন করে হুমকিও দেন বলে অভিযোগ। এর জেরেই দুজনের মধ্যে বুধবার থেকেই ঝগড়া শুরু হয় এবং তারপরেই ওই মহিলা ও তাঁর স্বামীর ওপর হামলা চালান ওই পঞ্চায়েত প্রধান।

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের