প্রধানমন্ত্রীও কাঁদেন, দেখল দেশ

মাকে হারালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাতৃবিয়োগের জেরে কাঁদলেন সবার সামনেই। দেশের মানুষও দেখল প্রধানমন্ত্রীও কাঁদেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মা সকলেরই থাকে। কেউ তাঁকে জন্ম মুহুর্তে হারান, কেউ বড় হয়ে। কেউ একটু আগে হারান, কেউ বা পরে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও(Narendra Modi) তার ব্যতিক্রম নন। সন্তানকে হারানো মায়ের কাছে যতটা কষ্টকর ততটা কষ্টকর নয় মাকে হারানো। কিন্তু মাকে হারানোর যন্ত্রণা সবার মনেই গভীর রেখাপাত করে যায়। তাই হয়তো দেশ এদিন দেখল ছাপান্ন ইঞ্চির ছাতিকেও কাঁদতে। মায়ের জন্য কাঁদলেন দেশের প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি। এদিন ভোরের দিকে ১০০ বছর বয়সে প্রয়াত হয়েছেন তাঁরা মা হীরাবেন দামোদরদাস মোদি(Hiraben Modi)। যে মানুষটিকে দেশ বুক চিতিয়ে সব আক্রমণের মোকাবিলা করতে দেখেছেন সেই মানুষটিকেই আজ দেশের জনতা দেখলেন চোখের জল ফেলতে। অনেকেই অবাকও হলেন। মুখ ফুটে বলে ফেললেন, প্রধানমন্ত্রীও কাঁদেন!

মাকে নিয়ে এদিন স্মৃতির সাগরে ডুব দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজে মুখেই জানিয়েছেন মা তাঁর ছেলেবেলায় কতটা দুঃখকষ্টে বড় করেছেন। জানিয়েছেন কীভাবে তাঁর ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও মূল্যবোধ গড়ে দিয়েছিলেন তাঁর মা। হয়তো সেই আত্মবিশ্বাসের অস্ত্রেই ভর দিয়ে মোদি সক্ষম হয়েছেন ৪ বার গুজরাতের মুখ্যমন্ত্রী হতে, ২ বার দেশের প্রধানমন্ত্রী হতে। এই রেকর্ড কিন্তু ভারতবর্ষের কোনও নেতারই নেই। নিজের মাকে নিয়ে তাই গর্ব করতে দেখা যেত প্রধানমন্ত্রীকে। এখনও তা দেখা যায়। তিনি নিজেই মায়ের সম্পর্কে জানিয়েছেন,’ আমার মা খুবই সরল আবার অনন্যও। অন্যান্য সব মায়ের মতনই। মায়ের নিঃস্বার্থতাই ভাল মানুষ তৈরি করে। তাঁর স্নেহ, সন্তানের মধ্যে মানবিক মূল্যবোধ ও সমমর্মিতা তৈরি করে। মা শুধু একজন ব্যক্তি মানুষই নন, মাতৃত্ব একটি গুণ। ‘মা’ শব্দটা অভিধানের আর পাঁচটা শব্দের মতো নয়। এর সঙ্গে প্রচুর আবেগ জড়িত— ভালবাসা, ধৈর্য্য, বিশ্বাস এবং আরও অনেক কিছু। বিশ্ব জুড়ে, দেশ বা অঞ্চল ভেদ ব্যতিরেকে সন্তানরা মায়ের সঙ্গে স্নেহের সম্পর্কে যুক্ত। মা শুধু সন্তানের জন্মই দেন না, তাদের মন, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস তৈরি করে দেন। আর এই করতে গিয়ে তিনি বিসর্জন দেন নিজের চাহিদা এবং স্বপ্নকে।’

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা মামলায় গ্রেফতার প্রাক্তন প্রেসিডেন্ট এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত ‘ফুল অউর কাঁটে’ পরিচালক কুকু কোহলি

আরও তীব্র বাণিজ্যযুদ্ধ! ৭০০ মার্কিন পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছে কানাডা

বিকিনি পরে রাখি পরানো, কৃতি স্যাননকে সমর্থন রাহুল গান্ধির

রোজ এক চামচ কালো তিল খেলে দূর হবে শরীরের একাধিক রোগ!

রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখতে চান? এই ৫টি অভ্যাস ত্যাগ করুন এখনই

‘অপারেশন সিঁদুর’ নিয়ে চমকে ওঠা তথ্য প্রকাশ্যে আনলেন সশস্ত্র বাহিনীর প্রাক্তন সর্বাধিনায়ক

হিন্দু পরিবারের চারজনকে নৃশংস খুন, সরিয়ে দেওয়া হল রংপুরের পুলিশ কমিশনারকে

কলকাতা-হাওড়া পুরভোটের জন্য কমিটি গড়ল বঙ্গ বিজেপি, মাথায় সুকান্ত-রাহুল

‘রোজগারের ধান্দায় বিজেপিতে যোগ দেওয়া যাবে না,’ সুবিধাবাদীদের সাফ বার্তা সুকান্তর

৪০০ প্রতিনিধি নিয়ে ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন চিনের প্রেসিডেন্ট শি!

যুদ্ধের মধ্যে প্রথমবার ভিডিওতে প্রকাশ্যে শোনা গেল মোজতবা খামেনির কণ্ঠ

মহিলা নয় এবার পুরুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ‘অন্নপূর্ণা যোজনার’ টাকা! চাঞ্চল্য

খামারে ঢুকে ভেড়াকে ধর্ষণ, যুবকের বিকৃত মানসিকতা বন্দি সিসি ক্যামেরায়