কর্নাটকের মুখ্যমন্ত্রী-সহ কংগ্রেস নেতাদের বিরুদ্ধে মামলায় স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া-সহ চার কংগ্রেস নেতার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি চার নেতাকে নিম্ন আদালতে সশরীরের হাজিরার নির্দেশ দেওয়ার পাশাপাশি যে আর্থিক জরিমানা করেছিল কর্নাটক হাইকোর্ট তার উপরেও স্থগিতাদেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত। শুধু তাই নয়, কর্নাটক হাইকোর্টের বিচারপতির নির্দেশ নিয়েও ক্ষোভ উগরে দিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

২০২২ সালে কর্নাটকে আত্মহত্যা করেছিলেন সন্তোষ পাতিল নামে এক ঠিকাদার। তাড় আত্মহত্যার পিছনে নাম জড়ায় রাজ্যের ত‍ৎকালীন গ্রামান্নোয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী তথা বিজেপির দাপুটে নেতা কে ঈশোরাপ্পার। অভিযুক্ত মন্ত্রীর ইস্তফা ও বরখাস্তের দাবি জানিয়ে কংগ্রেসের পক্ষে ত‍ৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখানো হয়। ওই বিক্ষোভে অংশ নিয়েছিলেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, মন্ত্রী এম বি পাতিল, রামালিঙ্গা রেড্ডি, রাজ্য কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক রণদীপ সিং সুরজেওয়ালা। ওই বিক্ষোভের জেরেই মামলা দায়ের করা হয় চার জনের বিরুদ্ধে।

গত মাসেই কর্নাটকের মুখ্যমন্ত্রী-সহ চার অভিযুক্ত নেতাকে ৬ মার্চ নিম্ন আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিল কর্নাটক হাইকোর্ট। সেই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী-সহ চার নেতা। এদিন বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ কর্নাটক হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার উপরেও স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালতের নির্দেশে খানিকটা হলেও স্বস্তি পেলেন সিদ্দারামাইয়া।

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়