পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত কৃষকের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা পঞ্জাবের মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্জাব-হরিয়ানা সীমান্তের খানৌরি সীমান্তে  পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছিলেন শুভকরণ সিং। এই ঘটনার পর  শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান    নিহত কৃষক শুভকরণ সিংয়ের বোনকে এক কোটি টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। এছাড়াও তাঁকে সরকারি চাকরি দেওয়া হবে বলে জানান পাঞ্জাবে মুখ্যমন্ত্রী।

গত ১৯ শে ফেব্রুয়ারি অর্থাৎ বুধবার পঞ্জাব-হরিয়ানা সীমান্তের খানৌরি সীমান্তে সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন ভাতিন্ডার বাসিন্দা শুভকরণ সিং। এই ঘটনার পর কৃষক নেতারা সিং-এর আত্মীয়দের আর্থিক ক্ষতিপূরণ এবং তাঁর পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার জন্য দাবি জানান। এছাড়াও তাঁর মৃত্যুর জন্য দায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে জানায়  কৃষক নেতারা। এরপরেই দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে জানায় পাঞ্জাব  সরকার।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বুধবার তরুণ কৃষকের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন। এছাড়াও দৃঢ়তার সাথে বলেছেন যে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নেওয়া হবে উপযুক্ত শাস্তি। এরপরেই শুক্রবার আর্থিক সাহায্যের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের আইনি গ্যারান্টির দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। সেই আন্দোলনের সময় খানৌরিতে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত ও প্রায় ১২ জন পুলিশ কর্মী আহত হন। এরপরেই বুধবার কৃষক নেতারা ‘দিল্লি চলো’ পদযাত্রা দু’দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেন।

শনিবার ১০ ঘন্টা জেরার পর রবিতেও ভবানী ভবনে হাজির সুমিত

কর্মক্ষেত্রে মানসিক হয়রানির অভিযোগ সুপারভাইজারের বিরুদ্ধে, চিঠি লিখে আত্মঘাতী মহিলা

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

বিয়ের কয়েক ঘণ্টা পরেই লক্ষাধিক টাকা-গহনা নিয়ে উধাও নতুন বউ, হতবাক বরের বাড়ির লোক

থার্মোকলের বাক্সে লুকিয়ে ৫৫০ ‘সাপের মাথা’! কলকাতা বিমানবন্দরে বাজেয়াপ্ত কয়েক কোটি টাকার মাছ

গুরুতর অসুস্থতার জল্পনার মাঝেই প্রকাশ্যে মোজতবা, কাছের মানুষদের সঙ্গে খোশমেজাজে গল্পের ভিডিও ভাইরাল

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান