‘দলের ঊর্ধ্বে নয়’, সিধুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে সোনিয়াকে আর্জি

যদিও দলের সভানেত্রীকে পাঠানো চিঠি নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি পঞ্জাব প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক।

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: তাঁর খামখেয়ালিপনার চড়া মূল্য খোয়াতে হয়েছে দলকে। পঞ্জাব বিধানসভা ভোটে ভরাডুবি ঘটেছে। ভোটের পরেও শোধরাননি পঞ্জাব প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার নভজ্যো‍ৎ সিং সিধু। দলে থেকেই লাগাতার দলবিরোধী মন্তব্য করে চলেছেন। এমনকী পঞ্জাবের আপ সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এবার দলের বোঝা হয়ে দাঁড়ান প্রাক্তন প্রদেশ সভাপতির বিরুদ্ধে অনুশাসন ভাঙার দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে চিঠি দিলেন পঞ্জাবে দলের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক হরিশ চৌধুরী। ওই চিঠিতে তিনি লিখেছেন, ‘সিধু দলের ঊর্ধ্বে নন। দলের স্বার্থেই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক।’

যদিও দলের সভানেত্রীকে পাঠানো চিঠি নিয়ে সংবাদমাধ্যমকে কিছু জানাতে রাজি হননি পঞ্জাব প্রদেশ কংগ্রেসের ভারপ্রাপ্ত পর্যবেক্ষক। তাঁর কথায়, ‘এটা সম্পূর্ণ সাংগঠনিক বিষয়। ফলে সংগঠনের অন্দরের কথা কিছুতেই প্রকাশ্যে আনা হবে না। বিধানসভা ভোটে পরাজয়ের দুঃসহ স্মৃতি ভুলে কীভাবে সংগঠনকে চাঙ্গা করা যায়, সে দিকে বিশেষ নজর দিতে চাইছি।’

সূত্রের খবর, যেভাবে বিধানসভা ভোটের পরে দলের সঙ্গে দুরত্ব বাড়িয়ে আম আদমি পার্টির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় মেতেছেন সিধু, তাতে সিঁদূরে মেঘ দেখছেন পঞ্জাবের কংগ্রেস নেতারা। প্রাক্তন প্রদেশ সভাপতি আপে যোগ দেওয়ার আগে তাঁকে দল থেকে ছেঁটে ফলা হোক, এমনটাই চাইছেন অধিকাংশ নেতা। তবে যেহেতু সিধু গান্ধি পরিবারের বিশেষ করে রাহুল গান্ধির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাই তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ভার দলের শীর্ষ নেত্রী সোনিয়া গান্ধির উপরেই ছাড়ছেন তাঁরা।  

‘বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা’, প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উৎসবের মরশুমে কম বাজেটে চার চাকা কিনতে চান? রইল সুলুকসন্ধান

ছুটি কম? পকেটেও টান! কলকাতা থেকে কম খরচে ঘুরে আসুন এই ৪ পাহাড়ি ঠিকানায়

দেবীর কলস কোলে নিলে ঘোচে বন্ধ্যাত্ব! কোন বাড়ির পুজোয় এমন অলৌকিকত্ব?

অতীতের রীতি বজায় রেখে সুরুল বাড়ির দুর্গোপুজোয় তিন দিন ধরে চলে যাত্রাপালা

সুগার বাড়ছে? প্রাতরাশের প্লেটে ভুলেও এই খাবারগুলি রাখবেন না

ব্যবসায় ভয়াবহ ক্ষতি, বিশ্বকর্মা পুজোয় আর্থিক ভাগ্য উন্নতি হবে ৫ রাশির জাতকদের

নাটক শুরু, ভারতে এশিয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে অস্বীকার পাক হকি দলের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী