দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিরোধীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিন’, বিড়লাকে বার্তা রাহুলের

নিজস্ব প্রতিনিধিঃ দ্বিতীয়বার লোকসভার স্পিকার হিসাবে মনোনীত হয়েছেন ওম বিড়লা। বুধবার নতুন স্পিকারের প্রথম দিনেই তাঁর কর্তব্যের কথা স্মরণ করিয়ে দিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এদিন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরেই তিনি  লোকসভায় বক্তব্য রাখলেন।

ওম বিড়লাকে  অভিনন্দন জানিয়ে রাহুল  বলেন,’আমি আশা রাখি বিরোধীদের কথা বলার সুযোগ দেওয়া হবে। জাগ্রত বিরোধী কণ্ঠস্বর গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘ পাশাপাশি তিনি স্পিকারকে স্মরণ করিয়ে দেন, ‘এইবার আগেরবারের তুলনায় আরও বেশি করে দেশের মানুষের কন্ঠের প্রতিনিধিত্ব করছে বিরোধীরা। তাই আমাদের যেন এই কক্ষের মধ্যে বলতে দেওয়া হয়, সেটাও খুবই গুরুত্বপূর্ণ। আমি আত্মবিশ্বাসী, আপনি আমাদের বলার সুযোগ দেবেন।‘ বলা বাহুল্য, লোকসভার স্পিকার ওম বিড়লার নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে জাতীয় স্তরের রাজনীতিতে। কিন্তু ১৮-তম লোকসভায়  তিনি ফের স্পিকার হওয়ায় প্রথমদিন থেকেই সরব  হয়েছে বিরোধীরা।

উল্লেখ্য, প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। ১৮ তম লোকসভায় স্পিকার পদে  এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার সকাল ১১ টা থেকে সংসদে শুরু হয় ভোটাভুটি। আর তাতে  ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতা  পেয়ে সুরেশকে হারিয়ে দ্বিতীয়বার স্পিকার হিসাবে মনোনীত  হলেন ওম বিড়লা। ইতিমধ্যেই তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলের শীর্ষ নেতৃত্বরা।

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ