বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দিল্লি থেকে লখনউগামী এয়ার ইন্ডিয়ার বিমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) প্রথম প্রচেষ্টায় বিমানবন্দরে অবতরণ করতে ব্যর্থ হয় বিমানটি। পরে অবশ্য দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে অবতরণ করান চালক। বিমানটিতে যাত্রী হিসেবে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। রায়বরেলির সাংসদ-সহ বাকি যাত্রীদের নিরাপদেই বিমান থেকে বের করে আনা হয়। এয়ার ইন্ডিয়ার তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

লখনউ বিমানবন্দর সুত্রে জানা গিয়েছে, ‘এদিন দুপুরে দিল্লি থেকে লখনউয়ে আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান (Flight AI-1717)। তিনটে বেজে ৪৫ মিনিট নাগাদ লখনউয়ের চৌধুরী চরণ সিংহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আচমকাই দমকা বাতাস বইতে শুরু করে। বিপদের আঁচ পেয়ে একবার ‘গো-অ্যারাউন্ড’ (অবতরণ না করে পুনরায় আকাশে ওঠা) করেন পাইলট। আকাশে কিছুক্ষণ চক্কর কাটার পরে তিনটে বেজে ৪৫ মিনিটে দ্বিতীয় প্রচেষ্টায় সফলভাবে অবতরণ করেন।’

লখনউ বিমানবন্দরের এক আধিকারিক জানিয়েছেন, ‘গো-অ্যারাউন্ড’ হল, একটি সাধারণ বা রুটিন প্রক্রিয়া।  যার মাধ্যমে পাইলটরা অবতরণের প্রচেষ্টা বাতিল করে বিমানটিকে পুনরায় নিরাপদ উচ্চতায় নিয়ে যান এবং অবতরণের জন্য আবার চেষ্টা করেন। আবহাওয়া, রানওয়ের অবস্থা, আকাশপথের যানজট কিংবা অবতরণের জন্য অনুপযুক্ত মনে হওয়ার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।’

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

মোদির সভায় বন্দুক হাতে ঢুকে পড়ল দুই যুবক, তার পর যা ঘটল শুনলে চমকে যাবেন…

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

নন্দীগ্রামে উপ নির্বাচনে বিজেপির প্রার্থী কে? পদ্ম শিবিরে জোর জল্পনা