কোজাগরী লক্ষ্মীপুজোয় সস্তা রুপো, এক ধাক্কায় দাম কমল ১৬ হাজার টাকা

মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) থেকে শুরু করে দেশীয় বাজার, সবেতেই উল্লেখযোগ্যভাবে দাম কমছে মূল্যবান ধাতুগুলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শেষ, আজ রবিবার (২৫ অক্টোবর), কোজাগরী লক্ষ্মীপুজো। আর লক্ষ্মী পুজোর শুভলগ্নে সোনা-রুপোর উল্লেখযোগ্য দাম কমল। এদিকে সামনেই কালী পুজো। দিওয়ালির আগেই দেশজুড়ে পালিত হবে ধনতেরাস। তার আগেই ক্রমাগত সোনা-রুপোর দাম কমা ভাল লক্ষণ। উৎসবের মরসুমে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন গহনাপ্রেমীরা। মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ (এমসিএক্স) থেকে শুরু করে দেশীয় বাজার, সবেতেই উল্লেখযোগ্যভাবে দাম কমছে মূল্যবান ধাতুগুলির। গত চারদিনের লেনদেনে রুপো দেশীয় বাজারে ১৬,০০০ টাকারও বেশি কমেছে। এদিকে, এমসিএক্স-এও রুপো তার সর্বোচ্চ দামের তুলনায় প্রায় ২.২৪ লক্ষ টাকা কমে লেনদেন হচ্ছে। পাশাপাশি পাল্লা দিয়ে কমছে সোনার দামও। দেশের বড় বড় শহরগুলিতেও একই দামে বিক্রি হচ্ছে রুপো।

ইন্ডিয়ান বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট, IBJA.Com অনুসারে, দেশীয় বাজারে রুপোর দাম ১৬ অক্টোবর ২,১০,৯১৮ টাকায় বন্ধ হয়েছিল। কিন্তু শুক্রবার তা কমে ১,৯৪,৪১৫ টাকায় নেমে এসেছে। অর্থাৎ এই মুহূর্তে রুপো প্রতি কেজি ১৬,৫০৩ টাকা কমে বিক্রি হচ্ছে। এছাড়া ১৬ অক্টোবর এমসিএক্স-এ ৪ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ রুপো ২,১১,১৮৭ টাকায় বন্ধ হয়েছিল, শুক্রবার তা কমে ১,৯৬,১০০ টাকায় নেমে এসেছে। ফলে, মাত্র চার দিনে ফিউচার ট্রেডিংয়ে প্রতি কেজি রু্পোর দাম ১৫,০৮৭ টাকা কমে গিয়েছে। এ বছরের জানুয়ারিতে রুপো সর্বকালের সর্বোচ্চ দাম ৪,২০,০৪৮ টাকা ছুয়েছিল। কিন্তু বর্তমানে তা ২,২৩,৯৪৮ টাকা কমে বিক্রি হচ্ছে। অন্যদিকে সোনা এই সপ্তাহে ব্যাপকভাবে কমেছে। MCX-এ সোনার দর অনুসারে, ৪ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ১০ গ্রাম সোনার দাম ৫,৭৬৮ টাকা কমে ১,৪২,১৫০ টাকা হয়েছে। অন্যদিকে, দেশীয় বাজারে, প্রতি ১০ গ্রামে সোনার দাম ৪,৭৯৬ টাকা কমে ১,৪১,৬৩০ টাকা হয়েছে।

সোনার দর

২৪ ক্যারেট সোনা ১,৪১,৬৩০ টাকা/১০ গ্রাম
২২ ক্যারেট সোনা ১,৩৮,২৩০ টাকা/১০ গ্রাম
২০ ক্যারেট সোনা ১,২৬,০৫০ টাকা/১০ গ্রাম
১৮ ক্যারেট সোনা ১,১৪,৭২০ টাকা/১০ গ্রাম
১৪ ক্যারেট সোনা ৯১,৩৫০ টাকা/১০ গ্রাম

পুজো কাটলেই বিয়ের মরসুম শুরু, তাই কেনাকাটাও জোরকদমে শুরু হয়ে গিয়েছে। গহনার দোকানগুলিতে উপচে পড়া ভিড়। তার মধ্যে সোনা-রুপোর দামের পতন গহনা কিনতে বাড়তি উৎসাহ দিচ্ছে ক্রেতাদের। তবে গহনা কেনার সময়ে নির্দিষ্ট জিএসটি-র পাশাপাশি মেকিং চার্জও দিতে হয়, যা বিভিন্ন রাজ্য ও শহরে ভিন্ন হতে পারে। 

মার্সিডিজের চালকের আসনে বিচারকের ছেলে, ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল স্কুটার আরোহীর

পেঁচা নয় হাতির পিঠে বসেন দেবী, বাংলার কোন গ্রামে ‘গজলক্ষ্মীর’ পুজো হয় জানেন?

আগ্নেয়াস্ত্র ও দশ লক্ষ নগদ টাকা সহ গ্রেফতার কুখ্যাত দুষ্কৃতী হুব্বা শ্য়ামলের শাগরেদ চিকুয়া

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তরাঁর স্বাদের মালাই টিক্কা পোলাও, রইল সহজ রেসিপি

লক্ষ্মীপুজোর সকালে মেয়ের বাড়িতে যেতে গিয়ে অঘটন, বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মায়ের

বৈদ্যবাটিতে মন্দিরের গ্রিল কেটে দুঃসাহসিক চুরি, মা কালীর গয়না-সহ উধাও প্রণামীর টাকা

শান্তিপুরের বামা কালীর পুজোর সময় এবং নৃত্যের স্থান বদল! সত্যিটা জানালেন উদ্যোক্তারা

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

‘স্কুলে পাস-ফেল প্রথা চালু করতে হবে,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ব্লাড ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত শিল্পী যোগেন চৌধুরী

ঘূর্ণিঝড় ‘অর্ণব’র মানে জানেন? কারা দিল এই নাম? পড়ুন বিস্তারিত…

একাদশ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে খুন! আটক প্রতিবেশী যুবক

ভারতকে হারাতে মরিয়া নিউজিল্যান্ড, শেষ তিন T-20-র আগে কিউয়িদের দলে একাধিক বদল