কোমর থেকে খুলে পিস্তল গাড়িতে রেখেছিল বাবা, খেলতে গিয়ে মৃত্যু ৩ বছরের শিশুর

বাবার সঙ্গে রাতের খাবার কিনতে বেরিয়েছিল ছোট্ট শিশুটি। গাড়িতে পিস্তল রেখেই দোকানে খাবার কিনতে যান বাবা। খেলতে খেলতে নিজের মাথাতেই গুলি চালিয়ে দিল ছোট্ট শিশুটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাবার সঙ্গে রাতের খাবার কিনতে বেরিয়েছিল ছোট্ট শিশুটি। গাড়িতে পিস্তল রেখেছিল বাবা। পিছনেই বসেছিল শিশু। খেলতে খেলতে নিজের মাথাতেই গুলি চালিয়ে দিল ছোট্ট শিশুটি। ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হল তাঁর। ঘটনাটি ঘটেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের বার্টো শহরে। শিশুটির বয়স মাত্র ৩ বছর। আর কয়েকদিন বাদেই তাঁর চার বছর হওয়ার কথা ছিল। তার আগেই সব শেষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী, ইস্টভ্যান ফ্লিট ড্রাইভের একটি বার্গার কিংয়ের ড্রাইভ-থ্রুতে খাবার কিনতে গিয়েছিলেন শিশুটির বাবা। কিন্তু ক্রেডিট কার্ড সংক্রান্ত জটিলতার কারণে তিনি খাবারের দাম পরিশোধ করতে ব্যর্থ হন।

এরপর তিনি সমস্যা সমাধানের জন্যে পাশেই গাড়ি পার্ক করেন। আর কোমর থেকে পিস্তল বের করে গাড়ির ভিতরে রাখেন। গাড়ির পিছনেই বসেছিল তিন বছরের সন্তান। তদন্তকারীদের ধারণা, খেলনা ভেবে পিস্তলটিকে হাতে তুলে নিয়েছিল শিশুটি। খেলতে খেলতে গুলি চালিয়ে দেয় সে। তাঁর মুখে গুলি লাগে। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। পোল্ক কাউন্টির শেরিফ গ্রেডি জাড জানিয়েছেন, পিস্তলটি কোমরে রাখা অবস্থায় সামনের দিকে ঝুঁকতে অস্বস্তি হচ্ছিল শিশুটির বাবার। তাই তিনি সেটি বের করে গাড়ির ভেতরে রাখেন। আর খাবারের দাম পরিশোধের জন্যে ক্রেডিট কার্ডের সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে পড়েন। গাড়ির পিছনের আসনেই যে তাঁর সন্তান খেলছিল, তা তাঁর খেয়াল ছিল না। খেলার চলে শিশুটি যে পিস্তল হাতে তুলে নিয়েছিল, তাও বুঝতে পারেননি বাবা। এরপর গুলির শব্দ শুনেই তড়িঘড়ি গাড়ি থেকে নেমে ছোটাছুটি শুরু করেন ব্যক্তি।

পাশের গাড়ি থেকেও লোকজন নেমে পড়েন। জরুরি সেবার নম্বর ৯১১-এ ফোন করেন। ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে লেকল্যান্ড রিজিওনাল হেলথ হাসপাতালে পাঠায় শিশুরা। কিন্তু অনেক চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। ওইদিনই সন্ধ্যা ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। ঘটনার পুরো দৃশ্য রেস্তোরাঁর নজরদারি ক্যামেরায় ফুটে উঠেছে। পুলিশ জানিয়েছে, গাড়ির ছাদেও গুলির একটি ছিদ্র পাওয়া গিয়েছে। তবে শিশুটির বাবার আগ্নেয়াস্ত্র বহনের বৈধ অনুমতিপত্র ছিল। সন্তানকে হারিয়ে স্বাভাবিকভাবেই এখন দিশেহারা শিশুটির বাবা-মা। তাঁরা তদন্তে সহযোগিতা করছেন। তাঁদের অতীতে কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড ছিল না বলেই জানিয়েছে পুলশ। 

 

কাপড় ধোয়ার পরেও রোঁয়া উঠছে? জানুন পোশাকে লিন্ট জমার কারণ

কলকাতা পুরসভায় কো-অর্ডিনেটর নিয়োগ! বৈঠকে বসছেন শুভেন্দু-শমীক-সুকান্ত

একটা সাদা চুল তুললে বাকি চুলে সত্যিই কি পাক ধরে? জানুন প্রচলিত ধারণা কতটা সত্যি

শীতকালে টবে ফলান স্ট্রবেরি! রইল সহজ ঘরোয়া টিপস

২০২ টাকার প্ল্যানে কল-ডেটার সঙ্গে ফ্রি ১ লক্ষ টাকার ইন্স্যুরেন্স! দারুণ অফার দিচ্ছে BSNL

‘main pal do pal’-অবসর নিয়েই ইনস্টাগ্রামে মুকেশের গানে আবেগঘন পোস্ট ধোনির

সকালে খালি পেটে দারচিনি ভেজানো জল খেলে কি কমবে সুগার?

একঝাঁক ক্রিকেটারকে ছেড়ে দিল কেকেআর, দেখে নিন আইপিএলের রিটেনশন তালিকা

বঙ্গোপসাগরে ঘনাচ্ছে বিপদ, বুধ থেকেই ‘আকভানে’র প্রভাবে বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা

হাসিনার প্রত্যাবর্তনের আগেই উত্তেজনা, ঢাকা বিমানবন্দরে ক্রুড বোমা হামলায় আহত ৩

জল্পনায় ইতি, IPL-থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

হাইকোর্টের ধমক খেয়েও বেলাগাম অভিষেক, ফের বিচারপতিদের আক্রমণ মমতাপন্থী সাংসদের

‘এখন IPL- এর আর কোনও অর্থ নেই’, ধোনির অবসরে মনখারাপ ভক্তদের

ডিউটিতে গরহাজির থাকাকালীন চিকিৎসা ব্যবস্থা নিয়ে অভিযোগ, কলকাতা মেডিক্যালের ৮ ইন্টার্নকে শোকজ