১৪৫ দিনে ৪,০৮০ কিলোমিটার পরিক্রমা শেষে আজ সমাপ্ত ভারত জোড়ো যাত্রা

৭ সেপ্টেম্বর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল ভারত জোড়ো যাত্রা।

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: আজ সোমবার শেষ হচ্ছে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রার। দেশজুড়ে সাড়া জাগানো যাত্রার সমাপ্তি উপলক্ষে শ্রীনগরের এসকে স্টেডিয়ামে কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে স্বয়ং রাহুল গান্ধি ছাড়াও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিরোধী দলগুলির পক্ষ থেকে একাধিক নেতাও হাজির থাকছেন। তবে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টির কোনও প্রতিনিধি থাকছেন না। ফলে বিজেপি বিরোধী শিবিরের ঐক্যবদ্ধ চেহারা তুলে ধরা যাচ্ছে না।

গত বছরের সাতই সেপ্টেম্বর তামিলনাডুর কন্যাকুমারী থেকে শুরু হয়েছিল রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। গত ১৪৫ দিনে তামিলনাডু, কেরল, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব, হিমাচল প্রদেশ ঘুরে জম্মু-কাশ্মীরের শ্রীনগরে এসে শেষ হচ্ছে যাত্রা। ১৪৫ দিনে প্রায় ৪ হাজার ৮০ কিলোমিটার পরিক্রমা করেছেন মিছিলে অংশ নেওয়া পদযাত্রীরা। যাত্রা পথে এক ডজন বড় সভার পাশাপাশি ১০০-র বেশি বৈঠক ও ১৩টি সাংবাদিক সম্মেলন করেছেন রাহুল গান্ধি।

গতকাল রবিবারই শ্রীনগরের লাল চকে পৌঁছেছে যাত্রা। লাল চকে জাতীয় পতাকা উত্তোলন করেন রাহুল গান্ধি। দীর্ঘ পদযাত্রায় সাধারণ মানুষের কাছ থেকে যে বিপুল সাড়া পেয়েছেন তাতে যে তিনি অভিভূত তাও জানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। তাঁর কথায়, ‘যাত্রা পথে কয়েক লক্ষ মানুষের সঙ্গে দেখা করেছি, কথা বলেছি। তাঁদের কাছ থেকে সমস্যার কথা শুনেছি। আমি দেশজুড়ে যে ঘৃণা ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে মানুষকে একজোট করতে যাত্রা শুরু করেছিলাম। মানুষের কাছ থেকে এত ভালবাসা, সাড়া পাবো, তা স্বপ্নেও ভাবিনি। আমার কাছে কৃতজ্ঞতা জানানোর কোনও ভাষা নেই।’

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

‘ঈশ্বর ঠিক সময় বিচার করে’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন পরমব্রত

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

গুজব প্রেমিকা নয়, ঘনিষ্ঠ বন্ধু রাঘব লরেন্সকে ত্রিচি পূর্বের আসন থেকে প্রার্থী করছেন বিজয়!

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

হস্টেলের শৌচালয়ে প্রথম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু, আটক ২

শীতলখুচিতে তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, কাটমানি-দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কর্মীকে মাথা ন্যাড়া করে এলাকায় ঘোরাল গ্রামবাসীরা