নিরাপত্তা খাতে ২০১৭-১৮ এবং ২০২১-২২ সালে ১ লাখ কোটি টাকা খরচ হয়েছে: রেল মন্ত্রক

সুরক্ষা খাতে কাজগুলির মধ্যে রয়েছে ট্র্যাক পুনর্নবীকরণ, সেতু, লেভেল ক্রসিং, রেলওয়ে ওভার ব্রিজ, আন্ডার ব্রিজ এবং সিগন্যালিংয়ের কাজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর বিরোধী দলগুলি এবং সাধারণ মানুষ বারবার সরব হয়েছে রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। নিরাপত্তা খাতে খরচ কমানো হচ্ছে এবং রেলে প্রচুর শূন্যপদে নিয়োগ না করায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন সবাই। সেই আবহে নিজেদের সাফাই গাইতে আসরে নামল রেল মন্ত্রক।

সোমবার কেন্দ্রের তরফে বলা হয়েছে, রেলওয়ে ২০১৭-১৮ এবং ২০২১-২২ এর মধ্যে সুরক্ষা খাতে ট্র্যাক পুনর্নবীকরণের জন্য ১ লাখ কোটি টাকার বেশি খরচ করেছে। সুরক্ষা খাতে কাজগুলির মধ্যে রয়েছে ট্র্যাক পুনর্নবীকরণ, সেতু, লেভেল ক্রসিং, রেলওয়ে ওভার ব্রিজ, আন্ডার ব্রিজ এবং সিগন্যালিংয়ের কাজ। এই সংক্রান্ত খাতে ২০০৪-০৫ থেকে ২০১৩-১৪ সাল পর্যন্ত খরচ করেছিল ৭০,২৭৪ টাকা। ২০১৪-১৫ থেকে ২০২৩-২৪ সালে সেই খরচের মাত্রা বেড়ে হয়েছে ১,৭৮,০১২ কোটি টাকা।

কেন্দ্রের তরফে আরও জানানো হয়েছে, ট্র্যাক পুনর্নবীকরণের জন্য ২০১৭-১৮ সালে ব্যয় হয়েছিল ৮৮৮৪ কোটি টাকা। যা বেড়ে ২০২০-২১ সালে হয়েছিল ১৩,৫২২ কোটি টাকা। ২০২১-২২ সালে বেড়ে তা হয়েছে ১৬,৫৫৮ কোটি টাকা৷ ২০১৭-১৮ থেকে ২০২১-২২ সালে ‘রাষ্ট্রীয় রেল সংরক্ষা কোষ’ (‘Rashtriya Rail Sanraksha Kosh’) এর কাজে ১ লাখ কোটি টাকার বেশি ব্যয় করা হয়েছে।

ব্যাঙ্ক কর্মীদের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে টাকা ছিনতাই, শিহরে ওঠা দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

DRS নিয়ে বৈভবকে খোঁচা ইশানের, ‘ভবিষ্যৎ অধিনায়ক’ বলতেই পাল্টা জবাব ‘বেবি বস’-এর

সুজিত বসুর ছেলের রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, উদ্ধার ৭০ কেজি পচা মাংস

কী কাণ্ড! সবজি কেনার ফাঁকে মহিলা বিক্রেতাকে চুমু, ঘটনায় শোরগোল চন্দ্রকোণায়

৫৮ বছর বয়সে ১০০ কেজি ভারোত্তোলন, তাক লাগিয়ে দিলেন প্রেসিডেন্ট

জমি দুর্নীতি মামলায় আট দিনের পুলিশি হেফাজতে অভিষেকের আপ্তসহায়ক সুমিত

বাইপাসের পর লেকটাউনের ‘সিমলা বিরিয়ানি’-তে হানা খাদ্য সুরক্ষা দফতরের, একাধিক অনিয়মের অভিযোগ

স্কুলের শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, চরম সিদ্ধান্ত নিল দশম শ্রেণির ছাত্রী

Black Money দিয়েই শহরে বেআইনি বহুতল নির্মাণ! CBI তদন্তের নির্দেশ হাইকোর্টের

এসআইআর নোটিস পেলেন সুপারস্টার মহেশ বাবু, ‘বাহুবলী’ পরিচালক রাজামৌলি

দুর্গাপুজোর আগেই সুখবর, ‘৩৩টি শিল্পের জন্য জমি দিচ্ছে রাজ্য,’ জানালেন মুখ্যমন্ত্রী

রাতভর পড়ুয়াদের বিক্ষোভের জের, পদত্যাগ করলেন সুরেন্দ্রনাথ ল’কলেজের উপাধ্যক্ষ

জমি দুর্নীতি মামলায় সুমিতকে জেরায় উঠে এল আরও ৩ কুশীলবের নাম

ভোট না দিলে ‘নরকে যাবেন’, রিপাবলিকানদের উদ্দেশ্যে বড় বার্তা ট্রাম্পের