রাহুল–সহ ২৫ বিরোধী সাংসদকে খুনের হুমকি, গ্রেফতার ওম বিড়লার কেন্দ্রের ভোটার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ সংসদের ভিতরে এবং বাইরে কেন্দ্রীয় সরকারকে চাপে রেখেছেন তিনি। এমনকী সদ্য সংসদের অধিবেশনে লোকসভার স্পিকার ওম বিড়লাকে ব্যাপক চাপে ফেলে দেওয়া হয়েছে। কারণ তাঁকে সংসদ থেকে বহিষ্কার করার জন্য একঝাঁক সাংসদের সই করা চিঠি জমা দেওয়া হয়েছে। তার জেরে এখন ওম বিড়লাকে আর সংসদে দেখা যাচ্ছে না। এরপরই আজ দেখা গেল, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী–সহ ২৫ জন বিরোধী সাংসদকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই অভিযোগে রাজস্থানের কোটা থেকে গ্রেফতার করা হল এক যুবককে। ওই কোটা কেন্দ্রেরই বিজেপি সাংসদ লোকসভার স্পিকার ওম বিড়লা।

এদিকে বিরোধীদের কণ্ঠরোধ করতে চান ওম বিড়লা এমনই অভিযোগ তুলেছিলেন সাংসদ রাহুল। তাতেই বিপাকে পড়ে যান লোকসভার অধ্যক্ষ। তারপরই এমন ঘটনা আলোড়ন ফেলে দিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। সূত্রের খবর, ধৃত যুবকের নাম রাজ সিং। তিনি কট্টরপন্থী রাজপুত সংগঠন করণী সেনার একটি গোষ্ঠীর স্থানীয় নেতা। তবে পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও’‌তে (এই মুহূর্তে বাংলা ডিজিটাল যার সত্যতা যাচাই করেনি) গ্রেফতার হওয়া যুবক রাহুল–সহ বিরোধী সাংসদের উদ্দেশে ককথা বলতে দেখা গিয়েছে। পাশাপাশি ওই নেতাদের নাম করে সরাসরি খুনের হুমকি দিয়েছিলেন।

অন্যদিকে ওই ভিডিও’‌য় ধৃত রাজ সিংয়ের অভিযোগ ছিল, বাজেট অধিবেশন পর্বে স্পিকার ওম বিড়লাকে অপমান করেছেন রাহুল–সহ ওই ২৫ জন বিরোধী দলের সাংসদ। রাজ সিংকে বলতে শোনা গিয়েছে, ‘আমার বিশ্বাস রাহুল গান্ধীর নির্দেশেই এই ঘটনা ঘটেছে। রাহুল, মনোযোগ দিয়ে শুনুন, যদি আবার এমন ঘটনা ঘটে, তা হলে আমরা আপনার বাড়িতে ঢুকে আপনাকে গুলি করব।’ এই ভিডিও ছড়িয়ে পড়ার ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত সাংসদের গ্রেফতার করা না হলে, তাঁদেরও খুন করা হবে বলেও হুমকি দেয় ধৃত যুবক।

এছাড়া কোটার পুলিশ সুপার তেজস্বিনী গৌতম সংবাদসংস্থাকে জানিয়েছেন, এখনও পর্যন্ত কোনও সংগঠনের সঙ্গে ধৃত যুবকের যোগাযোগ প্রমাণিত হয়নি। রাজ সিং করণী সেনার কোনও গোষ্ঠীর সদস্য কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে। আগে নানা সময়ে বিতর্কের কেন্দ্র থেকেছে রাজস্থানের ওই কট্টরপন্থী রাজপুত সংগঠন। তবে ‘প্রকৃত’ করণী সেনা কারা সেটা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ‘শ্রী রাজপুত করণী সেনা’, ‘শ্রী রাষ্ট্রীয় রাজপুত করণী’–সহ নানা সংগঠন নিজেদের ‘প্রকৃত করণী সেনা’ বলে দাবি করে থাকে। বিতর্কিত ভিডিও’‌য় রাজ সিংয়ের পিছনে দেওয়ালে একটি ছবি ঝুলতে দেখা গিয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্পিকার ওম বিড়লা করমর্দন করছেন।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা