জেল থেকে মুক্তি পেয়ে ফের নির্যাতিকাকে ধর্ষণ, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ২৫ বছর বয়সী তরুণীকে ধর্ষণ করে গুলি চালাল অভিযুক্ত। এই ঘটনায় গ্রেফতার হয়েছেন ২জন অভিযুক্ত। ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটপুতলি-বেহরোর জেলায়। জানা গিয়েছে, শনিবার রাতে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে ওই মহিলা তার ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় প্রাগপুরা থানার কাছে যাদব এবং মহিপাল গুজরাল ও রাহুল গুজরাল নামে তিনজন ব্যক্তি তাদের ওপর হামলা চালায়। যাদব মহিলার পিঠে গুলি করে । এরপরেই মহিপাল গুজরাল ও রাহুল গুজরাল মহিলাকে অস্ত্র দিয়ে আঘাত করে। শুধু তাই নয় মহিলার ভাইয়ের ওপর হামলা চালায় অভিযুক্তরা। পুলিশ জানিয়েছে, ওই মহিলার মাথা, পা, হাত ও কাঁধে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি এফআইয়ার দায়ের  করেছে। এই এফআইয়ারে বলা হয়েছে, যাদব গত বছরের ১৬ জানুয়ারি ওই মহিলাকে ধর্ষণ করেছিলেন। তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সম্প্রতি তিনি জামিনে বেরিয়ে আসেন। আর জেল থেকে বেরিয়ে মহিলাকে তার বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিতে শুরু করেন। এফআইআরে বলা হয়েছে, মামলা তুলে না নেওয়ায় যাদব তাঁর উপর হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার করা হয় মহীপাল ও রাহুলকে। যাদব এখন পলাতক রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৭ (খুনের চেষ্টা), ৩২৩ (স্বেচ্ছায় আঘাত করা) এবং ৫০৬ (অপরাধমূলক ভীতি প্রদর্শন) ধারা এবং অস্ত্র আইনের ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

বাড়ি বয়ে এসে যুবতীকে শ্লীলতাহানির অভিযোগ, অপমানে আত্মঘাতী প্রৌঢ়

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

টোটো-বাইকের সংঘর্ষ, ছিটকে পড়ে মৃত্যু দেড় বছরের শিশুর, মর্মান্তিক ঘটনা বনগাঁয় 

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন

বিজেপি সাংসদ জগন্নাথের বাড়িতে সব্যসাচী-ঘনিষ্ঠ তৃণমূল নেত্রী টিনা, ব্যাপারটা কী?

ভারোত্তোলন ইতিহাস গড়ে সোনা জিতলেন মীরাবাঈ চানু

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

পরীক্ষা ব্যবস্থার সংস্কারে টাস্ক ফোর্স গঠন মোদির, দায়িত্বে নন্দন নিলেকেনি

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-র প্রশংসায় পঞ্চমুখ ক্রিস্টোফার নোলান

মদ্যপান নিয়ে ঝামেলা, দুই শিশুসন্তানের সামনেই ৮ মাসের গর্ভবতী স্ত্রীকে কাস্তে দিয়ে কুপিয়ে খুন স্বামীর

বিশ্ব ম্যানগ্রোভ দিবসে বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর, গ্লোবাল ডেস্টিনেশন হতে চলেছে সুন্দরবন

শঙ্করপুর ট্রলার দুর্ঘটনায় মৃত ১৫ মৎস্যজীবীর পরিবারকে ৫ লক্ষ টাকা করে সহায়তা, ঘোষণা মুখ্যমন্ত্রীর