পঞ্জাবে গণইস্তফায় বেকায়দায় চান্নি সরকার

তিনি তাঁর ইস্তফা প্রদেশ নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন

Share:

নিজস্ব প্রতিনিধি, জলন্ধর: রাজনৈতিক অস্থিরতায় জেরবার পঞ্জাব। সিধুর পর এবার মন্ত্রীপদে ইস্তফা দিলেন রাজিয়া সুলতানা। ইস্তফা দিয়েছেন প্রাক্তন হকি তারকা তথা দলের সাধারণ সম্পাদক পারগত সিং। সকালে সিধুর ইস্তফা, বিকেলে প্রথমে রাজিয়া সুলতানা, পরে দলের সাধারণ সম্পাদকের ইস্তফার খবরে কংগ্রেস হাইকম্যান্ড রীতিমতো চিন্তায়। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছেন, রাতেই দিল্লি থেকে দলের এক হেভিওয়েট নেতাকে পঞ্জাব পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ২৪ আকবর রোড। প্রাথমিকভাবে ইস্তফার কারণ হিসেবে উঠে আসছে চান্নি মন্ত্রিসভায় গুরজিত সিংয়ের অন্তর্ভুক্তি।

প্রদেশ এবং দিল্লি শীর্ষ নেতৃত্বকে পাঠানো চিঠিতে রাজিয়া সুলতানা জানিয়েছেন, নভজ্যোত সিং সিধুর প্রতি সমর্থন জানাতেই তিনি মন্ত্রীপদে ইস্তফা দিলেন। পঞ্জাবের রাজনৈতিক অস্থিরতায় কংগ্রেস  শীর্ষ নেতৃত্ব রীতিমতো চিন্তায়।

এদিন আচমকাই প্রদেশ কংগ্রেস সভাপতি পদ থেকে ইস্তফা দেন নভজোত সিধু। সেই ইস্তফার রেশ কাটতে না কাটতেই এবার চান্নি মন্ত্রিসভা  থেকে ইস্তফা দিলেন রাজিয়া সুলতানা। ইস্তফাপত্রে রাজিয়া লিখেছেন, সিধুর প্রতি সমর্থন জানাতেই তিনি মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।দলের একজন সাধারণ সমর্থক এবং কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসেবে আমি আমার দায়িত্ব পালন করে যাব। সিধুর ইস্তফার সিদ্ধান্তেক সমর্থন জানিয়ে, রাজিয়া বলেছেন, সিধু আপাদমস্তক একজন ভদ্রলোক। পঞ্জাব তথা পঞ্জাববাসীর স্বার্থের জন্য নিজের জীবন দিয়েছেন। আত্মসম্মানে লেগেছে বলেই প্রদেশ কংগ্রেস সভাপতি পদে ইস্তফা দিয়েছেন সিধু। আমারও মনে হয়েছে,  নীতি-নৈতিকতার খাতিরে মন্ত্রিসভা থেকে আমারও সরে দাঁড়ানো উচিত।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পঞ্জাবে দলের একের পর এক নেতার ইস্তফার খবরে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রীতিমতো চিন্তায়। প্রিয়াঙ্কা গান্ধি তাঁর উত্তরপ্রদেশ সফর বাতিল করেছিলেন।

গণইস্তফার কারণ হিসেবে উঠে আসছে চান্নি মন্ত্রিসভায় বিতর্কিত গুরজিত সিংয়ের অন্তর্ভুক্তি। গুরজিতের ব্যাপারে দলের সংখ্যাগরিষ্ঠ নেতার প্রবল আপত্তি ছিল। কিন্তু সেই আপত্তি অস্বীকার করে মুখ্যমন্ত্রী এই বিতর্কিত নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি করেন। আর সেই অন্তর্ভুক্তির প্রতিবাদ জানাতেই সিধু, রাজিয়া, পারগতরা নিজ নিজ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আর এই ইস্তফার হিরিকে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের রাতের ঘুম উড়়ে গিয়েছে।  

বিস্তারিত আসছে…

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

কুকার-শিলনোড়া দিয়ে মারধর, সৌদি আরবে স্বামীর হাতে নৃশংস অত্যাচারের শিকার কেরলের তরুণী

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের