জলে ডুবে পড়ুয়া মৃত্যুর ঘটনায় গুজরাট সরকারের রিপোর্ট তলব

Share:

নিজস্ব প্রতিনিধি : গুজরাটে জলে ডুবে ছাত্র-শিক্ষকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইল আদালত। গুজরাট সরকারের স্বরাষ্ট্র দফতরকে এই রিপোর্ট জমা দিতে হবে। দুর্ভাগ্যজনক এই ঘটনা ঘটে যাওয়ার পর গুজরাট সরকারের তরফ থেকে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেকথা জানতে চাইল আদালত।

শুনানিপর্ব চলাকালীন গুজরাট হাইকোর্টের প্রধান বিচারপতি সুনীতা আগরওয়াল জানান, এটা খুবই দুর্ভাগ্যজনক যে পড়ুয়াদের কোনও লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কোনও বিধি মানা হয়নি। এই ঘটনার বিষয়ে সরকারের তরফে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে রিপোর্ট দিতে হবে। আগামী ২৯ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। তার মধ্যে এই রিপোর্ট জমা দিতে হবে।

এই ঘটনায় পুলিশ ইতিমধ্যে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ও ৩০৮ নম্বর ধারায় এফআইআর দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কর্পোরেশনের বিরুদ্ধে নৌকা সংরক্ষণে গাফিলতির অভিযোগ করা হয়েছে। জানা গিয়েছে, সব পড়ুয়াকে দুর্ঘটনার দিন লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। উল্লেখ্য, এই ঘটনায় দুজন শিক্ষক ও ১২ জন পড়ুয়ার জলে ডুবে মৃত্যু হয়েছে। দুজন শিক্ষক ও ১৮ জন পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে।

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং