Agnipath-scheme: বাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়ার প্রতিবাদে বিহার হয়ে উঠল ‘অগ্নিপথ’

বিক্ষোভাকারীদের হঠাতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, পাটনা: সেনাবাহিনীতে নিয়োগ সংক্রান্ত অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র বিহার। বৃহস্পতিবার সকাল থেকে রাজধানী পাটনা (Patna) -সহ অন্যান্য জায়গায় শুরু হয় বিক্ষোভ। বেশ কয়েকটি জায়গা থেকে অগ্নিসংযোগের খবর পাওয়া গিয়েছে। চলেছে লুঠপাঠ। জেহানাবাদ এবং বক্সারের পরিস্থিতি রীতিমতো ভয়াবহ। বিক্ষোভাকারীদের হঠাতে পুলিশকে (police)  লাঠিচার্জ করতে হয়। জেহানাবাদের জাতীয় সড়ক ৮৩ এবং জাতীয় সড়ক ১১০-য়ে পথ চলতি গাড়িতে আগুন (arson) লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। 
সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীতে চার বছরের চাকরির জন্য অগ্নিপথ নিয়োগ প্রকল্প চালু করেছেন। এর আওতায় ৯০ দিনের মধ্যে প্রায় ৪৬ হাজার যুবককে নিয়োগ করা হবে ( যাদের বয়স ১৭.৫ থেকে ২১ বছর)। এই চার বছরের মধ্যে ছ মাস তাদের দেওয়া হবে প্রশিক্ষণ। প্রশিক্ষণের পর তাদের বাহিনীতে নিয়োগ করা হবে।

চারবছর বাদে এই ৪৫ হাজারের মধ্যে থেকে মাত্র ২৫ শতাংশকে রেগুলার ক্যাডারে অন্তর্ভুক্ত করা হবে। চাকরির মেয়াদ বেড়ে হবে ১৫ বছর। তবে এদের কাউকে অফিসার পদমর্যায় নিয়োগ করা হবে না (non-officer ranks)। মাসিক বেতন হবে ৩০ হাজার থেকে ৪০ হাজার। অবসরে বেন পেনসন। যারা রেগুলার ক্যাডারের অন্তর্ভুক্ত হবে না তাদের এককালীন ১১ লক্ষ থেকে ১২ লক্ষ টাকার প্যাকেজ দেওয়া হবে। এরা আর কোনও সব সুযোগ-সুবিধা পাবে না।

প্রাক্তন সেনাঅফিসারদের সংখ্যাগরিষ্ঠ এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের বক্তব্য, যারা রেগুলার ক্যাডারে জায়গা হবে না, তাদের বাদ দেওয়ার কারণ হিসেবে কী তুলে ধরা হবে। তাছাড়া বাহিনী যোগদানের জন্য চার বছরের প্রশিক্ষণ যথেষ্ঠ নয়।  

আরও পড়ুন বিতর্কের আবহে উন্মোচিত হল সেনাবাহিনীতে নতুন নিয়োগ প্রক্রিয়া ‘Agnipath’

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখল নিয়ে সরব দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচী

শিলিগুড়ির নামি স্কুলে ঝুলল তালা, ১৫ দিনের ছুটিতে পাঠানো হল ‘শিক্ষারত্ন’ প্রধান শিক্ষককে, কেন?

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

ইসলামাবাদের হাসপাতালে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ নবজাতক

নিম্নচাপের প্রভাব কমলেও দুর্যোগের আশঙ্কা, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

অধ্যক্ষের নির্দেশকে থোড়াই কেয়ার! রোদচশমা পরেই সংসদে যাবেন নেপালি প্রধানমন্ত্রী

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের

মস্কোতে গোপন বৈঠক মার্কিন গুপ্তচর সংস্থার প্রধানের, জোর জল্পনা