‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতায় ফুটপাত দখল নিয়ে এবার সরব হলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর অভিযোগ, পশ্চিমবঙ্গে ফুটপাত দখল কার্যত ‘ফ্যাশন’ হয়ে দাঁড়িয়েছে। এর পিছনে ব্যবসায়িক সুবিধার পাশাপাশি রাজনৈতিক স্বার্থও কাজ করছে বলে দাবি তাঁর। সেই কারণেই দীর্ঘদিন ধরে এই সমস্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

মন্ত্রীর বক্তব্য, কলকাতায় রাস্তার তুলনায় গাড়ির সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। ফলে সাধারণ মানুষের হাঁটার জায়গা ক্রমশ কমছে। তার উপর ফুটপাত দখল করে দোকান, ফলের পসরা, পানের দোকান কিংবা বিভিন্ন সামগ্রী বিক্রি হলে পথচারীরা চলবেন কোথা দিয়ে, সেই প্রশ্নও তোলেন তিনি। ফুটপাত দখলমুক্ত করতে সরকারের পদক্ষেপের পক্ষেও সওয়াল করেন তিনি। তাঁর দাবি, কলকাতার রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের চলাচলের জন্যই থাকা উচিত। সম্প্রতি নিউ মার্কেট এলাকায় গিয়ে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে কথা বলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা ব্যবসায়ীদের একাংশ সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত বলে জানিয়েছেন।

আরও পড়ুনঃ পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর জেরায় সুজিত-ঘনিষ্ঠ নিতাই দত্ত

মেছুয়া বাজারের প্রসঙ্গ তুলে মন্ত্রী জানান, সেখানে অভিযান চালানোর পর বাজার অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছে। তবে কাউকে গ্রেফতার করা হয়নি বা লাঠিচার্জও করা হয়নি। তাঁর দাবি, সাধারণ মানুষও বুঝতে শুরু করেছেন যে এভাবে রাস্তা ও ফুটপাত দখল করে চলা সম্ভব নয়। বিরোধীরা এই উদ্যোগের বিরোধিতা করলেও তাতে কিছু যায় আসে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্য, কলকাতার যানজট কমানো, পথচারীদের চলাচল স্বাভাবিক করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ফুটপাত দখলমুক্ত করা জরুরি।

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

জলে ভাসছে পুজোর মণ্ডপ, গুয়াহাটিতে নৌকায় চেপেই হবে দেবীদর্শন!

বাড়ির বাইরে পা রাখতেই অভিজিৎ দীপককে আটক করল দিল্লি পুলিশ

তারাপীঠে মায়ের গর্ভগৃহে বসছে রিমোট চালিত দরজা, থাকছে এসি

ইতিহাসে প্রথমবার, একই দলের হয়ে মাঠে নামবেন পুরুষ ও মহিলা ক্রিকেটাররা

সম্পর্কে বিচ্ছেদ, রাগে ১৮ বছরের তরুণীকে শ্বাসরোধের পর পাথর দিয়ে পিটিয়ে খুন করল প্রেমিক

স্বামীর খুনকে সাপের ছোবলে মৃত্যু বলে চালানোর চেষ্টা, স্ত্রী ও প্রেমিককে ফাঁসির সাজা আদালতের

সার্কিট হাউস-কাণ্ডে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, দ্রুত শুনানির আর্জি

স্বামীর বিরুদ্ধে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে এফআইআর দায়ের বিজেপি মন্ত্রীর

হামলার আশঙ্কার মধ্যে বাংলাদেশে শুরু দুর্গো‍ৎসব, ঢাকেশ্বরী মন্দিরে উপচে পড়ল ভিড়

তিরঙ্গা যাত্রা শুরুর আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হানা দিল পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪