ইউক্রেন বুচা শহরে নিজের নাগরিকদের হত্যা করেছে, দাবি রুশ দূতাবাসের

রুশ দূতাবাসের দাবি নিরপেক্ষ তদন্তে ইউক্রেনের ভুয়ো প্রমাণ সামনে আসবে। 

Share:

নয়াদিল্লি:    ইউক্রেনের বুচা শহরে নারকীয় হত্যা ঘটনায় সারা বিশ্ব নিন্দা করেছে। রাষ্ট্রসংঘে ভারতীয় দূতও ঘটনার নিন্দা করেছে। এই প্রসঙ্গে ভারতে রুশ দূতাবাসের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়েছে, ঘটনাটি ইউক্রেনের সাজানো। 

বৃহস্পতিবার ভারতে রুশ দূতাবাসের তরফে একটি  বিবৃতি জারি করা হয়। সেখানে বুচা শহরে নারকীয়  হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করা হয়। বিবৃতিতে জানানো হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা যেরকম নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছিল, বুচা শহরের ঘটনা সেরকম মর্মান্তিক ও নৃশংস। রাশিয়া, ভারত ও সারা বিশ্ব ঘটনার তীব্র নিন্দা করছে।  রুশ দূতাবাসের তরফে জানানো হয়েছে, এটা যুদ্ধাপরাধ। রাশিয়া এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চায়। তাহলে সত্য ঘটনা উদ্ঘাটিত হবে। আদতে ইউক্রেন নিজের দেশের নাগরিকদের এভাবে হত্যা করেছে।  রুশ দূতাবাসের দাবি নিরপেক্ষ তদন্তে ইউক্রেনের ভুয়ো প্রমাণ সামনে আসবে। 

অন্যদিকে, বুচা শহরের নৃশংসতা প্রকাশ্যে আসার পর থেকে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের একের পর এক দেশ কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে। স্পেন ইতালি, ডেনমার্ক, সুইডেন রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। এর আগে সোমবার জার্মানি ও ফ্রান্স রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন। নিরাপত্তার কারণ দেখিয়ে ইতালি ৩০ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। ডেনমার্ক ১ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। স্পেন ইতিমধ্যে ২৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে।

পাশাপাশি  আমেরিকা রুশ প্রেসিডেন্ট ও পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।  আমেরিকা, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন তেল, গ্যাস  ও বিভিন্ন পণ্যের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।  কিন্তু এখনও ভারত রাশিয়া থেকে তেল আমদানি করছে। ঘটনায় আমেরিকা পরোক্ষে ভারতের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করেছে। রাশিয়ার বিরুদ্ধে আমেরিকা সহ পশ্চিমি দেশগুলোর সিদ্ধান্তকে সমর্থন করার আহ্বান করেছেন। 

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

সুখেন্দুর পর রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছেন সুস্মিতা! চাপে তৃণমূল

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের