কংগ্রেস ছাড়ছেন শচিন পাইলট, নতুন দল গড়ার ঘোষণা

সূত্রের খবর, প্রয়াত পিতা রাজেশ পাইলটের (Rajesh Pilot) মৃত্যুবার্ষিকীতে 'প্রগতিশীল কংগ্রেস' (Pragatisheel Congress) নামে নতুন দল ঘোষণা করতে চলেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কংগ্রেস ছাড়ছেন রাজস্থানের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলট। আগামী ১১ জুন তিনি নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন বলে সূত্রের খবর। সূত্রের খবর, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শচিন পাইলটের প্রয়াত পিতা রাজেশ পাইলটের (Rajesh Pilot) মৃত্যুবার্ষিকীতে ‘প্রগতিশীল কংগ্রেস’ (Pragatisheel Congress) নামে নতুন দল ঘোষণা করতে চলেছেন তিনি।

সূত্রের খবর, রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান প্রশান্ত কিশোরের আইপ্যাক (IPAC) এর সাহায্য নিয়ে নতুন দল গঠন করতে চএলছেন শচিন। ওয়াকিবহাল মহলের দাবি, রাজস্থানে তৃতীয় ফ্রন্ট গড়তে হনুমান বেনিওয়ালের রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টি (আরএলপি) (Hanuman Beniwal’s Rashtriya Loktantrik Party) এবং আপ (AAP) এর সঙ্গেও পাইলট নতুন দল গড়ে জোট করতে পারেন।

অন্যদিকে পাইলটের নতুন দল গঠনের জল্পনার মাঝে নতুন করে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে রাজস্থানের কংগ্রেস নেতাদের কপালে। শচিন পাইলট কংগ্রেস ছাড়লে বহু বিধায়ক তাঁর পিছনে পিছনে দল ছাড়তে পারেন। এর ফলে কংগ্রেসের শক্তিতে বড় ধাক্কা লাগবে। উল্লেখ্য ৪৫ বছর বয়সী প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী পাইলট বছরের পর বছর ধরে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে দ্বন্দ্বে রয়েছেন। তার মাঝে নতুন দল গড়তে চলেছেন তিনি।

জঙ্গিদের সন্ধানে গিয়ে গভীর খাদে পড়ে মৃত্যু হল সেনা আধিকারিকের

সরকারি ইঞ্জিনিয়ারের ব্যাঙ্কের লকারে ২ কোটি টাকা নগদ, মিলল বিপুল সম্পত্তির হদিশ

কলেজ স্ট্রিটে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা দিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

শরীরে পুষ্টির ঘাটতি মেটাতে কোন খাবারগুলি রাখবেন রোজকার ডায়েটে?

দল ভাঙনের ষড়যন্ত্রে লিপ্ত! কাকলি-সুখেন্দুকে বহিষ্কারের পথে তৃণমূল

বিমানবন্দরে আটক ইরাকের ফুটবলার, টানা সাত ঘণ্টা জেরার অভিযোগ মার্কিন প্রশাসনের বিরুদ্ধে

ভেনিস অব দ্য ইস্ট, ঘুরে আসুন কেরলমের সবচেয়ে মোহময় জলনগরী আলেপ্পি

অনুব্রতের বিরুদ্ধে ইট চুরির অভিযোগ শুভেন্দুর, দায়ের FIR

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

দুর্দান্ত অফার! ২২ হাজার টাকা ছাড় OnePlus-র ফ্ল্যাগশিপ স্মার্টফোনে

মিস ইউনিভার্স থেকে ফ্যাশন আইকন, জানুন সুস্মিতা সেনের গ্ল্যামারাস ‘সেল্ফ-মেড’ জীবনযাপন

বয়স বাড়লেই হাড় ভাঙার ভয়? অস্টিওপোরোসিসের ঝুঁকি কমাতে ভরসা হতে পারে ব্লুবেরি