রাহুল গান্ধির রাস্তায় বের হওয়া কঠিন হয়ে যাবে, হুমকি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর

যদিও মুখ্যমন্ত্রীর হুমকিকে পাত্তাই দিতে চাননি মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনায়ক সাভারকরকে নিয়ে ‘অপমানজনক’ মন্তব্যের দায়ে এবার রাহুল গান্ধিকে উচিত শিক্ষা দেওয়ার হুঙ্কার ছুড়েছেন মহারাষ্ট্রের ‘দলবদলু’ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার বিধানসভায় এক বিতর্ক সভায় অংশ নিতে গিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে আক্রমণ করে তিনি বলেন, ‘বীর সাভারকার প্রত্যেক মারাঠির কাছে আদর্শ। তাঁকে নিয়ে অপমানজনক মন্তব্য সহ্য করা হবে না। রাহুল গান্ধি যদি বীর সাভারকারকে অপমান করা বন্ধ না করেন, তাহলে তাঁকে চরম শিক্ষা দেওয়া হবে। রাস্তায় বের হওয়া কঠিন হয়ে যাবে।’ যদিও মুখ্যমন্ত্রীর হুমকিকে পাত্তাই দিতে চাননি মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলে। তাঁর কথায়, ‘নিজের গদি বাঁচাতে বিজেপি নেতাদের পা চেটে চলেছেন যিনি তার কথার কোনও গুরুত্ব নেই।’

সাংসদপদ খারিজের পরে এদিন প্রথম সাংবাদিক সম্মেলনে রাহুল জানিয়ে দেন, মোদি পদবি নিয়ে যে মন্তব্য করেছেন তিনি তার জন্য ক্ষমা চাইবেন না। আর ওই কথা জানাতে গিয়ে বলেন, ‘আমার নাম গান্ধি। আমি সাভারকার নই যে, ক্ষমা চাইব।’

স্বাধীনতা সংগ্রামের সময় আন্দোলনে অংশ নেওয়ার জন্য ক্ষমা চেয়ে ব্রিটিশদের কাছে মুচলেকা দিয়েছিলেন কট্টর হিন্দুত্ববাদী নেতা ভি ডি সাভারকার। যে কারণে ইতিহাসে তিনি বিশ্বাসঘাতক আর কাপুরুষ হিসেবেই পরিচিত। মূলত বিজেপি নেতাদের কাছে আদর্শ সাভারকারকে খোঁচা দিয়ে পরোক্ষে নরেন্দ্র মোদি-অমিত শাহদের-ই রাহুল পাল্টা কটাক্ষ ছুঁড়েছেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। সাভারকারকে নিয়ে রাহুলের ওই মন্তব্যের পরেই ফোঁস করে উঠেছেন আধুনিক মারাঠা ভূমের নয়া মীরজাফর একনাথ শিন্ডে।

ইরানের সঙ্গে ব্যবসা করলেই বিপদ! সাহায্যকারী দেশগুলিকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

নিম্নচাপের পর ফের ভ্যাপসা গরম, আজ কোন জেলায় কেমন আবহাওয়া?

7050mAh ব্যাটারি, 3D ডিসপ্লে, বৃহস্পতিবার লঞ্চ হবে iQOO Z11

ভিটামিন ‘এ’-র ঘাটতি হলে শরীরে দেখা দিতে পারে এই ৭ লক্ষণ

পুজো কাটুক এবার পাহাড়ি নির্জনতায়! ঘুরে আসুন এই ৩ অফবিট স্পট

ভাল আয় করেও হাতে থাকছে না টাকা? ভাগ্য বদলাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

মাসে ১০ হাজার আয়, ৩ কোটি টাকার জিএসটি নোটিশ পেলেন নিরাপত্তাকর্মী

বাড়ি-ফ্ল্যাটের মূল দরজার সামনে জুতো-চটি রাখেন? এই ভুলেই বাড়ে ঝগড়া-অশান্তি

টানা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি, আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

দুর্নীতি ও নারী নির্যাতন রুখতে আরও কড়া শুভেন্দুর সরকার, তৈরি হবে ১৪৫ টি নতুন পদ

দিল্লিকে হারিয়ে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গল, ম্যাচের নায়ক প্রভসুখন গিল

মেলানিয়াকে ছেড়ে ঘনিষ্ঠ সহযোগী নাটালি হার্পের প্রেমে মজেছেন ট্রাম্প

অন্নপূর্ণা যোজনার আবেদন বাতিল? খুলল পোর্টাল, জানুন ফের আবেদনের নিয়ম

রাশিয়ায় ড্রোন হামলায় গুরুতর জখম ভারতীয় পড়ুয়া, সাহায্যের আশ্বাস দূতাবাসের