ভিনজাতে প্রেমের কারণে বোন ও তার প্রেমিককে খুন, দোষীর মৃত্যুদণ্ড রদ সুপ্রিম কোর্টের

দোষীর ভাল আচরণ এবং অপরাধমূলক মানসিকতা না থাকায় শুক্রবার সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত এক আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিল  সুপ্রিম কোর্ট। ভিন জাতের ছেলের সঙ্গে প্রেমের কারণে বোন এবং তার প্রেমিককে ২০১৭ সালে খুনের ঘটনায় তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল মুম্বই হাইকোর্ট। দোষীর ভাল আচরণ এবং অপরাধমূলক মানসিকতা না থাকায় শুক্রবার সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ডের সাজা রদ করে দেয়।

মুম্বই হাইকোর্ট ওই খুনের ঘটনায় দুই অভিযুক্তকে সাজা শুনিয়েছিল। একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং আরেকজনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছিল আদালত। সেই রায়ের বিরোধিতা করে দুই অভিযুক্ত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। শীর্ষ আদালতে মৃত্যুদণ্ডের সাজা রদের জন্য আবেদন করেছিল অভিযুক্তের আইনজীবী। সেই আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের বিচারপতি বি আর গাভাইয়ের (Justice B R Gavai) নেতৃত্বে একটি বেঞ্চ শুক্রবার এই রায় দিয়েছে।

উল্লেখ্য নিহত পূজার সঙ্গে গোবিন্দ নামের এক ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু ২০১৭ সালে পূজার বিয়ে হয়ে যায়। শ্বশুরবাড়ি থেকে একদিন পূজা নিখোঁজ হয়ে যাওয়ার পর গোবিন্দের কাছে পূজার বিষয়ে জানতে চান পূজার ভাই অভিযুক্ত দিগম্বর। কিন্তু গোবিন্দ জানান, তাঁর কাছে আসেননি পূজা। এরপর এক রাতে গোবিন্দের বাড়িতে গিয়ে দুই অভিযুক্ত পূজার সঙ্গে তাকে দেখতে পান। এরপর দিগম্বর-সহ দুই অভিযুক্ত পূজাকে গোবিন্দের সঙ্গে বিয়ে দেবে বলে বুঝিয়ে দুজনকে বাইকে করে নিয়ে যায়। এরপর এই আত্মীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে পূজা এবং গোবিন্দকে খুন করে দুই অভিযুক্ত।

কৌশিকী অমাবস্যায় নিশ্ছিদ্র নিরাপত্তায় তারাপীঠ! নজরদারিতে ৪০০০ পুলিশ ও ২০০ দমকলকর্মী

জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের পদে ইস্তফা হাসিনা কন্যার

আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজের আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা, ছিটকে গেলেন তারকা বোলার

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও গোপনে বিয়ে হচ্ছিল নাবালিকার, মুর্শিদাবাদে আটক মা ও মেয়ে

ফের নিম্নচাপের চোখরাঙানি! দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা, কোন কোন জেলায় হবে ভারী বৃষ্টি?

Apple-এর বড় চমক! প্রথম Foldable iPhone Duo লঞ্চ, দাম জানেন?

কৌশিকী অমাবস্যায় পুজো দিতে আজ সন্ধ্যায় কালীঘাটে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কৌশিকী অমাবস্যায় তারাপীঠে ভক্তের ঢল, রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ৫, নিখোঁজ ৮৭

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর