শ্রীনগরে শুরু মরশুমের প্রথম তুষারপাত, আনন্দিত পর্যটকেরা  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এই প্রথম মরশুমে তুষারপাত  হল শ্রীনগরে। সমতল এলাকায় বুধবার গভীর রাত থেকে শুরু হওয়া তুষারপাত বেশিরভাগ জায়গায় সকাল পর্যন্ত অব্যাহত ছিল বলে জানিয়েছেন আবহাওয়া দফতর। আর এই তুষারপাতের জেরেই আনন্দিত হয়েছেন এলাকাবাসী থেকে শুরু করে পর্যটকেরা। হাওয়া অফিসের এক আধিকারিক বলেছেন- শ্রীনগরে প্রায় দুই ইঞ্চি, অনন্তনাগে ৪ ইঞ্চি, কাজিগুন্ডে ৯ ইঞ্চি, পহেলগাঁওয়ে ১০, পুলওয়ামায় ২ ইঞ্চি, কুলগামে ৩ ইঞ্চি, সোপিয়ানে ৫ ইঞ্চি, গান্ডেরবাল শহরে ২ ইঞ্চি, বারামুল্লায় ৩ ইঞ্চি, কুপওয়ারা শহরে ৪ ইঞ্চি এবং গুলমার্গে ১৪ ইঞ্চি তুষারপাত হয়েছে।  

শ্রীনগরে এই তুষারপাতের ফলে স্থানীয়দের পাশাপাশি আনন্দিত হয়েছে কৃষকেরা। এই তুষারপাত প্রসঙ্গে কুলগামের এক কৃষক বলেন, ” এই তুষারপাত নতুন প্রাণ সঞ্চার করেছে এবং আমরা আশা করছি আগামী দিনগুলোতে আরও তুষারপাত হবে। এই তুষারপাত চাষের জন্য খুবই উপকারি।‘

হাওয়া অফিসের দেওয়া পূর্বাভাস অনুসারে, শুক্রবার পর্যন্ত  আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে । বিচ্ছিন্ন উচ্চতর অঞ্চলে খুব হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ৩-৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি তুষারপাত এবং বৃষ্টির   সম্ভাবনা রয়েছে । আবহাওয়া ১২ ফেব্রুয়ারি পর্যন্ত শুষ্ক থাকবে। বর্তমানে শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ০.২ ডিগ্রি সেলসিয়াস, যা আগের রাতে ছিল ২.২ ডিগ্রি সেলসিয়াস।পহেলগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৪.১ ডিগ্রি সেলসিয়াস, কাজিগুন্ডে মাইনাস ০.৪ ডিগ্রি সেলসিয়াস, কোকেরনাগে মাইনাস ১.৪ ডিগ্রি সেলসিয়াস এবং কুপওয়ারায় মাইনাস ০.৭ ডিগ্রি সেলসিয়াস।

ফুটপাতজুড়ে দোকান, পার্কস্ট্রিটে হকারদের সতর্ক করলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

সিকিমে টানেল বিপর্যয়ে বাড়ির ছোট ছেলের মৃত্যু, শোকের ছায়া পরিবারে

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সবথেকে বেশি টাকা পাচ্ছে ম্যানচেস্টার সিটি

পর্যটক সেজে কলকাতায় মাদক পাচার! ভবানীপুর থেকে গ্রেফতার দুই বিদেশিনী

১৮ বছর বয়সে প্রয়াত ‘গডজিলা ভার্সেস কং’ খ্যাত অভিনেত্রী কেলি হটল

সিকিমে সুড়ঙ্গ ধসে মৃতের সংখ্যা বেড়ে ২০, নিখোঁজ একাধিক শ্রমিক

অন্ধ পুত্র স্নেহে কখনই থানায় যাননি! সেই ছেলের হাতেই খুন বৃদ্ধা মা

‘জামাকাপড় খুলে পেটাতাম কিন্তু…’, অভিষেকের ‘দিন পাল্টানো’ মন্তব্যের কড়া জবাব দিলীপের

ছাতা ছাড়া বেরোবেন না! আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস

যুগান্তকারী সিদ্ধান্ত! সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তিতে অনুমোদন ট্রাম্পের

জেনেরিক ওষুধের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়তে পারে ভারতেও

টানা বিক্ষোভের মুখে সেনাপ্রধানকে সরালেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

পাহাড়ের কোলে চেল নদীর স্রোত, চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের নতুন অফবিট গন্তব্য ‘পাপরখেতি’