মানবিকতা, প্রাণ বাঁচাতে জখম নকশালকে নিয়ে ৫ কিমি হাঁটলেন পুলিশ কর্মীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একেই বলে মানবিকতার নজির। নিরাপত্তাকর্মীরা পরিণত হলেন প্রাণদাতায়। প্রাণ বাঁচাতে জখম এক নকশালকে নিয়ে ৫ কিমি হাঁটলেন পুলিশ কর্মীরা। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার একটি জঙ্গল ধরে দীর্ঘ পথ হাঁটেন তাঁরা।

ঝাড়খণ্ড পুলিশ পশ্চিম সিংভূম জেলায় মাওবাদী বিরোধী অভিযান শুরু করেছে। নকশালদের সঙ্গে পুলিশ কর্মীদের সংঘর্ষ বাধে। আহত এক নকশালকে যন্ত্রণায় কাতরাতে দেখেন নিরাপত্তা কর্মীরা। তাঁকে তাঁর সঙ্গীরা শুক্রবার হুসিপির জঙ্গলে ফেলে রেখে চলে যান। তখন তাঁকে কাঁধে তুলে নিয়ে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস লাগানো জঙ্গলের রাস্তায় ৫ কিমি পথ হেঁটে তাঁদের হাতিবুরু ক্যাম্পে নিয়ে যান।

আহত নকশাল ব্যক্তিকে ক্যাম্পে এসে মেডিকেল অফিসাররা চিকিৎসা করেন। শনিবার তাঁকে বিমানে করে রাঁচির একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।  একেই হয়তো বলে মানবিকতা। শত্রুর বিপদেও পাশে দাঁড়ানোর নামই মনুষ্যত্ব।      

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক