ট্রাম্প এফেক্টস! সপ্তাহের শুরুতেই রক্তস্নাত শেয়ারবাজার, ৭৫০ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর হুমকির জেরে শেয়ারবাজারে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কিছুতেই থামছে না। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সপ্তাহের প্রথম দিন বাজার খুলতে না খুলতেই ৭৫৬ সূচক খুঁইয়েছে সেনসেক্স। আর নিফটি ২২২ সূচক কমেছে। সকালেই কয়েক লক্ষ কোটি টাকা গায়েব হয়েছে লগ্নিকারীদের। আর তাতেই দালাল স্ট্রিট ভরে উঠেছে সব হারানোর হাহাকারে।

মার্কিন প্রেসিডেন্টের কুর্সিতে আসীন হওয়ার পরেই কর হুমকি দিয়ে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ মার্কিন পণ্যের উপরে যে সব দেশ যতটা কর আরোপ করবে, সেই দেশের পণ্যের উপরে ততটাই কর আরোপ করা হবে বলে হুঙ্কার ছেড়েছেন তিনি। আর তাতেই সিঁদূরে মেঘ দেখছে বিভিন্ন সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা রয়েছে এমন একাধিক সংস্থা বন্ধের আশঙ্কা রয়েছে। ওই কর হুমকির জেরে গত কয়েকদিন ধরেই শেয়ারবাজারে শুরু হয়েছে রক্তক্ষরণ। গত শুক্রবার বাজার বন্ধের সময়ে সেনসেক্স দাঁড়িয়েছিল ৭৫ হাজার ৩১১ দশমিক ০৬ সূচক। এদিন ৪১৮ সূচক কম নিয়ে ৭৪ হাজার ৮৯৩ দশমিক ৪৫ পয়েন্ট নিয়ে বাজার শুরু হয়। অর্থাৎ রেড জোনে থেকেই শুরু হয় লেনদেন। বাজার খুলতে না খুলতেই গোঁত্তা খেয়ে হুড়মুড়িয়ে নিচের দিকে নামতে শুরু করে সেনসেক্স ও নিফটি।

এক সময়ে ৮৯০ সূচক খুঁইয়ে ৭৪ হাজার ৫৪১ দশমিক ৩৩ পয়েন্টে নেমে যায় সেনসেক্স। আর নিফটি নেমে যায় ২২ হাজার ৬০০ সূচকের নিচে। সবচেয়ে শোচনীয় দশা তথ্য-প্রযুক্তি ক্ষেত্রের। ইতিমধ্যেই ২ শতাংশের বেশি কমেছে তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ারদর। এইচসিএলের শেয়ার মূল্য তিন শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

ভূমিকম্পের আগেই ভেনিজুয়েলার নাগরিকদের সতর্ক করেছিল গুগল!

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা

মার্কিন কারাগার থেকে দেশবাসীকে ঐক্যের বার্তা দিলেন মাদুরো

২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা: সুপ্রিম কোর্ট থেকে আবেদন প্রত্যাহার জ্যাকলিনের

প্রবল বৃষ্টির জেরে সেবকে ধস, কালিম্পং-সিকিমের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন

বিশ্বকাপের‌ আসরে ৩৬ বছর পর ফের মুখোমুখি আর্জেন্টিনা-ব্রাজিল

আমিষপ্রেমীদেরও তাক লাগিয়ে দেবে এই মুচমুচে নিরামিষ ‘ফিশ ফ্রাই’, রইল সহজ রেসিপি

সোনা-রুপোর দামে বড় পতন! দেখুন লক্ষ্মীবারের দর

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

ভেনিজুয়েলায় জরুরি অবস্থা ঘোষণা, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত

ক্যাফের স্বাদ এবার বাড়িতেই, সহজ উপকরণ দিয়েই তৈরি করুন স্ট্রবেরি প্যানকেক

বাড়িতে বানান রোনাল্ডোর পছন্দের খাবার ‘বাকালহাউ আ ব্রাস’, জেনে নিন রেসিপি

ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে আপত্তি, CID-র বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে অভিষেক