ধাক্কা খেল শেয়ারবাজার, ৩৭৮ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে ছুটতে মুখ থুবড়ে পড়ল শেয়ারবাজার। মঙ্গলেই অমঙ্গলের খবর পেলেন বিনিয়োগকারীরা। একদিনে ৩৭৮ সূচক পতন ঘটল সেনসেক্সের। আর নিফটি খুঁইয়েছে ৯১ সূচক। আবাসন, বিদ্যু‍ৎ, তেল এবং গ্যাস সংস্থাগুলি লোকসানের মুখ দেখেছে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিপিসিএলের শেয়ারদর ৩.৮৬ শতাংশ হ্রাস পেয়েছে।

তিন রাজ্য মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানে বিপুল জনাদেশ নিয়ে বিজেপি ক্ষমতা দখলের পরেই অনেকটাই চাঙ্গা হয়েছিল শেয়ারবাজার। গতকাল সোমবার দেশে প্রথমবারের মতো ৭০ হাজারের সূচক পেরিয়ে গিয়েছিল। তবে দিনের শেষে ৬৯,৯২৮.৫৩ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে আগের দিনের চেয়ে ১০০ পয়েন্ট বেশি নিয়ে ৭০,০২০.৬৮ সূচক নিয়ে শুরু হয় লেনদেন। শুরুতে খানিকটা চড়লেও পরে বাজার থিতু হয়। ফলে বিনিয়োগকারীরা খানিকটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলেন। কিন্তু দুপুরের পরেই আচমকা গোঁত্তা খেয়ে নিচের দিকে নামতে থাকে সেনসেক্স এবং নিফটি। শেষ পর্যন্ত আগের দিনের চেয়ে ৩৭৭.৫০ সূচক কমে ৬৯,৫৫১.০৩ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। এদিন বাজারে সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭০,০৩৩.৬৪ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৬৯.৪৪৩.৮৫ পয়েন্ট। ৯০.৭০ সূচক খুঁইয়ে ২০,৯০৬.৪০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি।

সোমবারের পরে মঙ্গলবারও শেয়ারবাজারে পতনের মুখ দেখেছে দেশের নামী ওষুধ প্রস্তুতকারী সংস্থা সান ফার্মা। অ্যাপলো হাসপাতাল, মারুতি সুজুকি, আইসার মোটরসের শেয়ারদরও ছিল নিম্নমুখী। উল্টোদিকে এইচডিএফসি লাইফ, আলট্রাটেক সিমেন্ট, বাজাজ অস্টো, এসবিআই লাইফ ইন্সুরেন্স লাভের মুখ দেখেছে।     

 

৩ অক্টোবর শুক্রের উল্টো চালে ধনসম্পত্তি উপচে পড়বে ৩ রাশির জাতকদের

পুজোতে ৪ রাশির ভাগ্যবদল, শুক্রের বক্রীগতিতে হাতে আসবে টাকা!

ক্রাশের থেকে প্রেমের প্রস্তাব, দাম্পত্য কলহ বাড়বে, সন্ধ্যায় প্রেমিকাকে ঘুরতে নিয়ে যান

পুজোতে সকালে শাড়ি পড়বেন? জেনে নিন এই ৫ ম্যাজিক ট্রিক

কম ঘুমালেই বাড়বে ওজন! দ্রুত বদলে ফেলুন এই অভ্যাস, নইলে পড়বেন বিপদে

চিকেনের লেগ পিস দিয়ে ঝালমুড়ি! মাত্র ৫ মিনিটে বানান সহজ এই রেসিপি

মেদ ঝড়াতে চান? প্রতিদিনের এই ১টি অভ্যাস বদলে ফেলুন!

ঘোড়ায় আগমন, বিদায় নৌকায়! দেবীর বাহন নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে শাস্ত্র?

ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, সোম থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

পুরসভার পর এবার পঞ্চায়েতেও বসবে প্রশাসক, ঘোষণা দিলীপ ঘোষের

‘জঙ্গলমহলে বিভাজনের চেষ্টা করেছিল মমতার সরকার,’ পুরুলিয়া থেকে তোপ মুখ্যমন্ত্রীর

অতিরিক্ত মানসিক চাপেই বাড়ে পেটের সমস্যা! জেনে নিন এই ৫ লক্ষণ

মাত্র ১টি পাতা! পেটের সমস্যা দূর করে কমাবে ক্ষতিকর কোলেস্টেরল!

১ টাকায় মিলবে ২৪ জিবি ডেটা! অবিশ্বাস্য অফার আনল BSNL