শেয়ারবাজারে ব্যাপক ধস, একদিনেই  ৭৯৩ সূচক খোয়াল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বাজার বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হলো। মার্কিন মুলুকে খুচরো মূল্যস্ফীতি বৃদ্ধির জের পৌঁছল শেয়ারবাজারে। যার জেরে শুক্রবার মুখ থুবড়ে পড়ল সেনসেক্স ও নিফটি। একদিনেই ৭৯৩.২৫ সূচক হারাল সেনসেক্স। ৭৫ হাজারের গণ্ডি ছেড়ে ফের ৭৪ হাজারের ঘরে নেমে এসেছে। বিএসই’র স্মল ক্যাপ ও মিড ক্যাপ ইডেক্সও মুখ থুবড়ে পড়েছে। দুই ইনডেক্সই ০.৫ শতাংশের মতো নিম্নমুখী হয়েছে।

 গত বুধবারই ইতিহাসে প্রথমবার ৭৫ হাজারের গণ্ডিতে পৌঁছে থিতু হয়েছিল সেনসেক্স। যেভাবে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটে চলেছিল শেয়ারবাজার, তাতে যে কোনও মুহুর্তে মুখ থুবড়ে পড়তে পারে বলে আশঙ্কা করছিলেন বাজার বিশেষজ্ঞরা। বিনিয়োগকারীদের সতর্কও করে দিয়েছিলেন তাঁরা। এদিন সকালে আগের দিনের চেয়ে প্রায় দেড়শো পয়েন্ট কম নিয়ে রেড জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। সারা দিন রেড জোনে থেকেই ব্যবসা করেছে। এক সময়ে ৭৪ হাজার ১৮৯ দশমিক ৩১ সূচকে নেমে গিয়েছিল। কিছুটা ঘুরে দাঁড়ালেও ধস এড়াতে পারেনি। বাজার বন্ধের সময়ে ৭৯৩.২৫ পয়েন্ট কমে ৭৪,২৪৪.৯০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়।

এদিন কার্যত সব সেক্টরই রেড জোনে দাঁড়িয়ে বন্ধ হয়েছে। সবচেয়ে বেশি লোকসানের মুখে পড়েছে সান ফার্মা ও মারুতি সুজুকি। দুই সংস্থার শেয়ার দর ৩ শতাংশের মতো হ্রাস পেয়েছে। পাওয়ার গ্রিড, টাইটান, জিন্দন স্টিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার শেয়ারদরও ছিল আগের দিনের তুলনায় নিম্নমুখী। তবে নেসলে ইন্ডিয়া, টাটা মোটরস, টাটা কনসালটেন্সি সার্ভিসের শেয়ারদর আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে।

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি